বিষয়বস্তুতে চলুন

চিংড়ি মাছের কাটলেট

উইকিবই থেকে
চিংড়ি মাছের কাটলেট
পরিবেশন ৩-৪ জন
তৈরির সময় ৩০-৪০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

চিংড়ি মাছের কাটলেট

চিংড়ি মাছের কাটলেট একটি মুখোরোচক ও জনপ্রিয় নাস্তা। এটি সাধারণত বিকেলের চায়ের সাথে বা পার্টিতে পরিবেশন করা হয়। মুচমুচে বাইরের আবরণ আর ভেতরে নরম চিংড়ির পুর সবার মুখে স্বাদ এনে দেয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
চিংড়ি মাছ (খোসা ছাড়ানো) ২৫০ গ্রাম
আলু (সেদ্ধ করা) ২টি (মাঝারি)
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ১ চা-চামচ
রসুন বাটা আধা চা-চামচ
কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ
ধনে পাতা কুচি ১ টেবিল-চামচ
গরম মসলার গুঁড়া আধা চা-চামচ
ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ
লবণ স্বাদমতো
ব্রেডক্রাম্ব/বিস্কুটের গুঁড়া ১ কাপ
ডিম ২টি
ময়দা আধা কাপ
তেল ভাজার জন্য পরিমাণমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে চিংড়ি মাছ ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর মাছের টুকরোগুলো হালকা লবণ ও সামান্য আদা বাটা দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিন।
  2. চুলায় পাত্রে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। এর মধ্যে সেদ্ধ চিংড়ি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, গরম মসলার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করে নিন।
  3. এবার একটি বাটিতে সেদ্ধ আলু ভালো করে চটকে নিন। ঠান্ডা করা চিংড়ির পুর ও ধনে পাতা কুচি আলুর সঙ্গে মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন।
  4. মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে পছন্দমতো গোল বা চ্যাপ্টা কাটলেটের আকার দিন।
  5. একটি পাত্রে ময়দা ও সামান্য পানি দিয়ে ঘন গোলা তৈরি করুন। অন্য পাত্রে ডিম ফাটিয়ে নিন এবং আরেকটি পাত্রে ব্রেডক্রাম্ব রাখুন।
  6. তৈরি করা কাটলেট প্রথমে ময়দার গোলায়, তারপর ডিমে এবং শেষে ব্রেডক্রাম্বে ভালোভাবে মাখিয়ে নিন।
  7. চুলায় পাত্রে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে তুলুন।
টমেটো সস বা কাসুন্দি দিয়ে গরম গরম চিংড়ির কাটলেট পরিবেশন করুন