চিংড়ি পোস্তো
অবয়ব
| চিংড়ি পোস্তো | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন। |
| তৈরির সময় | ৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিংড়ি পোস্তো (বা চিংড়ি-পোস্ত) একটি জনপ্রিয় বাঙালি রান্না, যেখানে চিংড়ি মাছের সঙ্গে পোস্তবাটা ব্যবহার করে তৈরি হয় একটি সুস্বাদু, ঘন ও স্নিগ্ধ পদ। পোস্তের মৃদুতা ও চিংড়ির স্বাদ একসঙ্গে মিশে যায় এক অপূর্ব মিলনে। এটি সাধারণত কম মশলায়, সরষের তেলে রান্না হয়, এবং গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। এই রান্নাটি গ্রীষ্মকালরে খুব জনপ্রিয় বাঙালী হেঁসেলের পদ, কারণ পোস্তর শীতলতা শরীরকে আরাম দেয়। এতে আলু ও কাঁচা লঙ্কার ব্যবহারও দেখা যায় অনেক সময়।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমাণ |
|---|---|
| মাঝারি সাইজের চিংড়ি মাছ | ৩০০ গ্রাম |
| পোস্ত | ৩ টেবিল চামচ |
| কাঁচা লঙ্কা | ৩-৪টি (বাটা ও আস্ত) |
| আলু | ১টি মাঝারি (চৌকো টুকরো করে কাটা, হালকা ভাজা) |
| পেঁয়াজ | ১টি (ঐচ্ছিক, কুচি করা) |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| সরষের তেল | ৩ টেবিল চামচ |
| নুন | স্বাদমতো |
| চিনি | ১/২ চা চামচ (ঐচ্ছিক) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- পোস্তো জলে ভিজিয়ে ভালো করে বেটে নিন।
- চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- কড়াইয়ে সরষের তেল গরম করে চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
- সেই মাছ ভাজা তেলেই এবার হালকা করে আলুগুল ভেজে দিন এবং হালকা বাদামী হলে তুলে নিন।
- কড়াইয়ে আবার সামান্য তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিন। চাইল পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজ দিলে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভাজুন।
- এবার কড়াইতে পোস্তবাটা, হলুদ গুঁড়ো, নুন ও অল্প চিনি দিন। অল্প জল ছিটিয়ে ভালো করে কষান যতক্ষণ না তেল ছাড়ে।
- ভাজা চিংড়ি ও আলু দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে দিন।
- পরিমাণ মতো জল দিন এবং কড়াই ঢেকে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন।
- শেষে একটু কাঁচা লঙ্কা কুচি ও সরষের তেল ছড়িয়ে দিন।
গ্রীষ্মের দুপুরে সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি পোস্তো।