বিষয়বস্তুতে চলুন

চিংড়ির পুরভরা বেগুনভাজা

উইকিবই থেকে
চিংড়ির পুরভরা বেগুনভাজা
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন।
তৈরির সময় এক ঘন্টা মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

চিংড়ির পুরভরা বেগুনভাজা

চিংড়ির পুরভরা বেগুনভাজা একটি হাল্কা, সুস্বাদু রান্না। গ্রীষ্মকালে কম মশলাদার বা সুস্বাদু কিছু খেতে চাইলে এই রান্নাটি বেশ উপাদেয়। বেগুনের সঙ্গে চিংড়ি মাছের স্বাদ মিলেমিশে এই রান্নাকে একটি আলাধা পরিচিতি দিয়েছি। আমিষ ও নিরামিষ রান্নার এ এক বিশিষ্ট মেলবন্ধন। চিংড়ি মাছের পুর দিয়ে বেগুনভাজা বানাতে বিশেষ প্রস্তুতির দরকার নেই। দরকার নেই অতিরিক্ত মশলাপাতি। নেই বাটাবাটির ঝঞ্ঝাটও। হালকা এই রান্না শুধু সাদা ভাতের সঙ্গে খেতেও ভাল লাগবে।

উপকরন

[সম্পাদনা]
উপকরন পরিমান
বড় বেগুন ১টি
বাগদা চিংড়ি (খোসা ছাড়ানো) ৪-৫টি
কাঁচালঙ্কা ৪টি
পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ
ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ
জিরে ১ চা-চামচ
হলুদ ১ চা-চামচ
লঙ্কাগুঁড়ো ১ চা-চামচ
ডিম ১টি
নুন স্বাদমতো
সর্ষের তেল (ভাজার জন্য) পরিমাণমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. বেগুন গোল চাকতির মতো ভাজলে যে ভাবে কাটেন সেই ভাবেই কেটে নিন। দেখবেন, সেগুলি যেন প্রস্থে বেশি থাকে। এ বার বেগুনের এক একটি চাকতির মাঝের দানা থাকা অংশটি ছুরি দিয়ে গোল করে কেটে বার করে নিন। এই ভাবে কেটে নেওয়ার পরে বেগুনের টুকরোগুলোকে দেখতে লাগবে মোটা চুড়ির মতো। আপাতত এগুলিকে হলুদ মাখিয়ে সরিয়ে রাখুন। ভাজার আগে নুন মাখাতে হবে।
  2. এ বার কেটে বার করে নেওয়া বেগুনের মাঝের দানাওয়ালা অংশগুলিকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো কেটে নিন।
  3. শিলে বা হামানদিস্তায় খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ, নুন, কাঁচালঙ্কা দিয়ে থেঁতো করে নিন। তার পরে তার মধ্যে কুচিয়ে নেওয়া বেগুন দিয়ে আবার থেঁতো করুন।
  4. একটি পাত্রে মিশ্রণটি ঢেলে তার মধ্যে মিশিয়ে নিন গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং একটি কাঁচা ডিম। ভাল ভাবে মিশিয়ে নিলেই তৈরি চিংড়ির পুর।
  5. বেগুনের চাকতিগুলিকে নুন মাখিয়ে একটি প্যানে তেল দিয়ে আঁচে বসান। তেলের মধ্যে বেগুনের চাকতি বসিয়ে তার ভিতর চামচে করে চিংড়ির পুর ভরে দিন।
  6. ঢাকা দিয়ে মাঝারি আঁচে ভাজতে দিন। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে একই ভাবে আবার ভাজুন। দু’পিঠ ভাল ভাবে ভাজা হয়ে গেলে তুলে নিন।
    গরম ভাত আর ডালের সঙ্গে পরিবেশন করুন চিংড়ির পুরভরা বেগুনভাজা, এই খাবারটি শুধু সাদা ভাতের সঙ্গেও খেতে ভাল লাগবে

তথ্যসূত্র

[সম্পাদনা]