বিষয়বস্তুতে চলুন

চানা মাসালা

উইকিবই থেকে
চানা মাসালা
রন্ধনপ্রণালী বিভাগ নিরামিষ / মসলা যুক্ত
পরিবেশন ৪ জন
খাদ্য শক্তি মধ্যম
তৈরির সময় ৮ ঘণ্টা (চানা ভিজানোর জন্য)
কষ্টসাধ্য
টীকা চানা মাসালা একটি জনপ্রিয় উত্তর ভারতীয় নিরামিষ তরকারি যা ভেজানো ছোলা, পেঁয়াজ ও টমেটো দিয়ে মসলা মিশিয়ে রান্না করা হয়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

চানা মাসালা

চানা মাসালা হচ্ছে রান্না করা কাবুলি চানা (সাদা ছোলা) দিয়ে তৈরি এক জনপ্রিয় নিরামিষ পদ যা পুরি, রুটি বা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।

উপকরণ

[সম্পাদনা]
নাম পরিমাণ
কাবুলি চানা (সাদা ছোলা) ১ কাপ (ভিজিয়ে সেদ্ধ করা)
পেঁয়াজ (কুচি) ১ কাপ
টমেটো (বাটা বা কুচি) ১ কাপ
আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ২টি
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ
জিরা ১/২ চা চামচ
তেল ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
পানি প্রয়োজনমতো
ধনে পাতা (সাজানোর জন্য) পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে কাবুলি চানা ৮ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে পরের দিন সেদ্ধ করে নিন।
  2. একটি কড়াইতে তেল গরম করে জিরা ফোড়ন দিন।
  3. এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
  4. তাতে আদা-রসুন বাটা, কাঁচা মরিচ ও টমেটো দিয়ে কষান যতক্ষণ না তেল ছেড়ে দেয়।
  5. সব মসলা গুঁড়া দিয়ে ভালোভাবে কষান।
  6. এবার সেদ্ধ চানা ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে ১০–১৫ মিনিট রান্না করুন।
  7. শেষে গরম মসলা ও ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিন।

পরিবেশন পদ্ধতি

[সম্পাদনা]

চানা মাসালা গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা, নান বা ভাতের সাথে।

পরামর্শ

[সম্পাদনা]
  • চাইলে রান্নার শেষে অল্প লেবুর রস দিলে স্বাদ বাড়ে।
  • চানা ভালোভাবে সেদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নরম না হলে আলাদাভাবে প্রেসারে রান্না করে নিতে পারেন।

আরও দেখুন

[সম্পাদনা]