চাউমিন
অবয়ব
| চাউমিন | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | চাইনিজ |
| পরিবেশন | ২-৩ জন |
| খাদ্য শক্তি | প্রায় ৩৫০ কিলোক্যালরি (প্রতি পরিবেশন) |
| তৈরির সময় | ১৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | চাউমিন একটি জনপ্রিয় নুডলস ভিত্তিক খাবার, যা তরিতরকারি ও আমিষের সঙ্গে ঝাল-মশলায় রান্না করা হয়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চাউমিন
চাউমিন মূলত চাইনিজ রান্না হলেও বাংলাদেশে এটি বেশ জনপ্রিয় ফাস্টফুড। সবজি, চিকেন, গরুর মাংস বা চিংড়ি দিয়ে তৈরি করা যায়। সহজে এবং দ্রুত রান্না করা যায় বলে এটি বাসায়ও বানানো যায়। এখানে সহজ ও মজাদার সবজি-চিকেন চাউমিনের রন্ধনপ্রণালী দেওয়া হলো।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| নুডলস | ২৫০ গ্রাম (সেদ্ধ করে পানি ঝরানো) |
| চিকেন কুচি | ১ কাপ (সেদ্ধ বা হালকা ভাজা) |
| গাজর কুচি | ১/২ কাপ |
| বাঁধাকপি কুচি | ১ কাপ |
| ক্যাপসিকাম কুচি | ১/২ কাপ |
| পেঁয়াজ কুচি | ১/২ কাপ |
| রসুন কুচি | ১ চা চামচ |
| সয়াসস | ২ টেবিল-চামচ |
| চিলি সস | ১ টেবিল-চামচ |
| টমেটো সস | ১ টেবিল-চামচ (ঐচ্ছিক) |
| লবণ | স্বাদমতো |
| চিনি | ১/২ চা চামচ |
| গোলমরিচ গুঁড়ো | ১/২ চা চামচ |
| তেল | ২-৩ টেবিল-চামচ |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- প্রথমে নুডলস সেদ্ধ করে পানি ঝরিয়ে তেল মাখিয়ে আলাদা করে রাখুন।
- একটি প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন।
- এরপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন, তারপর চিকেন কুচি দিয়ে ২-৩ মিনিট ভাজুন।
- এখন গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। সবজি যেন কাঁচা না থাকে আবার অতিরিক্ত নরমও না হয়।
- এবার সয়াসস, চিলি সস, টমেটো সস (ঐচ্ছিক), চিনি, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন।
- সবশেষে সেদ্ধ নুডলস দিয়ে ভালভাবে মিশিয়ে ২-৩ মিনিট নাড়ুন।
- সব উপকরণ ভালোভাবে মিশে গেলে চুলা বন্ধ করুন।
পরিবেশন
[সম্পাদনা]চাউমিন গরম গরম পরিবেশন করুন চিলি সস, কেচাপ বা সালাদদিয়ে। চাইলে একটি ডিম ভাজি বা চিকেন উইংসের সাথে পরিবেশন করা যায়।
পরামর্শ
[সম্পাদনা]- সবজি ও নুডলস বেশি রান্না করবেন না, তাহলে স্বাদ ও ঘ্রাণ নষ্ট হবে।
- ঝালপ্রেমীদের জন্য একটু কাঁচা মরিচ কুচি বা মরিচ গুড়ো ব্যবহার করতে পারেন।
- সসের পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী নিয়ন্ত্রণ করুন।