চন্দ্রপুলি
| চন্দ্রপুলি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | প্রায় ১ ঘণ্টা ৫৩ মিনিট - ২ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চন্দ্রপুলি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় মিষ্টি। চন্দ্রপুলি নারকেল ও দুধ থেকে প্রস্তুত অর্ধচন্দ্রাকৃতি এবং সাধারণত ছাঁচে ফেলা একপ্রকার সন্দেশ জাতীয় মিষ্টি। এটি মূলতঃ পৌষ পার্বণের সময়ই প্রস্তুত করা হয়। এছাড়াও দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে চন্দ্রপুলি প্রস্তুতির রীতি আছে। নারায়ণ দেবের পদ্মপুরাণে বেহুলার বিবাহ উপলক্ষ্যে পরিবেশিত মিষ্টান্নের মধ্যে চন্দ্রপুলির উল্লেখ আছে । নারকেলজাত মিষ্টান্নের মধ্যে চন্দ্রপুলি অত্যন্ত জনপ্রিয়। চিনি ও নারকেলের কড়া পাকে এই মিষ্টান্ন তৈরী হয়। এর সঙ্গে ক্ষীর,এলাচগুঁড়ো এবংকর্পূর মেশান হয়। নরম অবস্থায় মণ্ডাকৃতি এই মিষ্টান্নকে কাঠের বা পাথরের ছাঁচে ফেলে নির্দিষ্ট অর্ধচন্দ্রাকৃতি আকার দেওয়া হয়ে থাকে।
উপকরন
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| নারকেল | ২টি |
| খোয়া ক্ষীর | ২৫০ গ্রাম |
| গুঁড়ো চিনি | ১ কাপ |
| কর্পূর | ১/২ চা চামচ |
| ছোট এলাচ | ৫-৬টি (গুঁড়ো করে নেওয়া) |
| ঘি | ১ চা চামচ |
| চন্দ্রপুলি তৈরীর ছাঁচ | মিষ্টি তৈরির জন্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে একটি থালায় খোয়া ক্ষীর নিয়ে ভাল করে মেখে নিন।
- এ বার একটি কড়াইতে কম আঁচে খোয়া ক্ষীর দিয়ে বেশ কিছু ক্ষণ নাড়তে থাকুন।
- ক্ষীর নরম হয়ে গেলে তার মধ্যে চিনি দিয়ে ভাল করে নাড়াচাড়া করন।
- কুরিয়ে রাখা নারকেল ভাল করে বেটে নিন। তার পর সেই নারকেল বাটা ও গুঁড়ো করে রাখা এলাচ খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে ভাল করে পাক দিন।
- মিনিট পাঁচেক নাড়াচাড়া করে খুব সামান্য মাত্রায় কর্পূরের গুঁড়ো মেশান। আঁচ কমিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকুন।
- পুরো মিশ্রণটি থেকে তেল ছেড়ে এলে একটি থালায় ঢেলে রেখে ঠান্ডা করে নিন।
- চন্দ্রপুলির ছাঁচে সামান্য ঘি মাখিয়ে ঠান্ডা করা মিশ্রণ পরিমাণ মতো দিয়ে আঙুল দিয়ে ভাল করে ছাঁচে চেপে ধরুন। ব্যস, তা হলেই তৈরি চন্দ্রপুলি।
উৎসবের আনন্দে, ঘরে অতিথি আপ্যায়নে পরিবেশন করুন চন্দ্রপুলি