বিষয়বস্তুতে চলুন

ঘিয়ের মোয়া

উইকিবই থেকে
ঘিয়ের মোয়া
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন
পরিবেশন ৬ জন
খাদ্য শক্তি উচ্চ
তৈরির সময় ১ ঘণ্টা ১৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা পাকা খেজুর গুড়, মুড়ি ও ঘিয়ের মিশ্রণে তৈরি মিষ্টান্ন।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ঘিয়ের মোয়া

ঘিয়ের মোয়া একটি প্রাচীন ও জনপ্রিয় বাঙালি মিষ্টান্ন। এটি সাধারণত পূজা-পার্বণ, অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ উৎসবে পরিবেশিত হয়। পাকা খেজুর গুড়, মুড়ি ও ঘিয়ের মিশ্রণে তৈরি এই মিষ্টান্ন খাবারটি যেমন স্বাদে অতুলনীয়, তেমনি সহজলভ্য উপাদানে তৈরি হয় বলে এটি বাংলাদেশে গ্রামীণ অঞ্চলে বিশেষভাবে প্রচলিত।

উপকরণ

[সম্পাদনা]
উপাদান পরিমাণ
খেজুরের গুড় ২৫০ গ্রাম
মুড়ি ৫ কাপ
ঘি ১/২ কাপ
কাজু ও কিশমিআ (ঐচ্ছিক) পরিমাণমতো
এলাচ গুঁড়ো ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে একটি পাত্রে খেজুরের গুড় হালকা আঁচে গলিয়ে নিন। গুড় ফুটে উঠলে তাতে ঘি মিশিয়ে দিন।
  2. এরপর মুড়ি ধীরে ধীরে দিয়ে নাড়তে থাকুন যাতে প্রতিটি দানায় গুড় লেগে যায়।
  3. এলাচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন এবং চুলা থেকে নামিয়ে ফেলুন।
  4. ঠাণ্ডা হতে শুরু করলে হাত দিয়ে ছোট ছোট গোল আকারে মোয়া বানিয়ে ফেলুন।
  5. চাইলে প্রতিটি মোয়ার মধ্যে একটি করে কিসমিস বা কাজু গেঁথে দিতে পারেন।
চায়ের সাথে পরিবেশন করুন।