গোলাপ পিঠা
অবয়ব
| গোলাপ পিঠা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | পিঠা |
| পরিবেশন | ১০-১২টি |
| তৈরির সময় | ৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
গোলাপ পিঠা
গোলাপ পিঠা দেখতে অবিকল গোলাপ ফুলের মতো। ময়দার খামির দিয়ে গোলাপের পাপড়ি তৈরি করে তা তেলে ভেজে রসে ডুবিয়ে এই পিঠা তৈরি করা হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| ময়দা | ১ কাপ |
| তরল দুধ বা পানি | অর্ধেক কাপ |
| লবণ | এক চিমটি |
| চিনি ও পানি (সিরার জন্য) | ১ কাপ করে |
| তেল | ভাজার জন্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- তরল দুধ বা পানি হালকা গরম করে তাতে সামান্য লবণ ও ময়দা দিয়ে একটি নরম ও মসৃণ খামির তৈরি করুন।
- খামির বেলে বড় ও পাতলা রুটি তৈরি করুন। একটি ছোট গোল কাটার বা গ্লাস দিয়ে রুটি থেকে ছোট ছোট গোল অংশ কেটে নিন।
- ৩-৪টি গোল অংশ আংশিক একে অপরের ওপর বিছিয়ে পেঁচিয়ে নিন এবং মাঝখান থেকে কেটে গোলাপের আকার দিন। পাপড়িগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে দিন।
- চুলায় চিনি ও পানি জ্বাল দিয়ে মাঝারি ঘনত্বের সিরা তৈরি করে নিন।
- কড়াইতে তেল গরম করে গোলাপ পিঠাগুলো কম আঁচে মচমচে ও সোনালি করে ভেজে নিন।
- পিঠাগুলো ভেজে তুলে সাথে সাথে চিনির সিরায় ডুবিয়ে তুলে নিন।
সুন্দর ও সুস্বাদু গোলাপ পিঠা দিয়ে অতিথি আপ্যায়ন করুন