গলদা চিংড়ি রসা
অবয়ব
| গলদা চিংড়ি রসা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | ৪৫ থেকে ৫০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
গলদা চিংড়ি রসা একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ স্বাদের বাঙালি মাছের পদ, যা মূলত বড় আকারের গলদা চিংড়ি দিয়ে তৈরি হয়। এই রেসিপিটিতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও গরম মসলার মিশ্রণে একটি ঘন, সুস্বাদু ঝোল তৈরি করা হয়, যা গলদা চিংড়ির মাংসল স্বাদের সঙ্গে অসাধারণ ভাবে মেলে যায়। সরষের তেলের তীব্রতা ও মশলার সুষম ব্যবহারে এই পদটি হয়ে ওঠে একটি রসালো ও বিলাসবহুল খাবার, যা উৎসব বা অতিথি আপ্যায়নের জন্য উপযুক্ত। এটি সাধারণত ভাতের সঙ্গেই পরিবেশন করা হয়।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমান |
|---|---|
| গলদা চিংড়ি | ৫ থেকে ৬টি (পরিষ্কার করে, নুন-হলুদ মাখানো) |
| পেঁয়াজ বাটা | ৩ টেবিল চামচ |
| আদা-রসুন বাটা | ২ টেবিল চামচ |
| টমেটো বাটা | ১টি মাঝারি |
| কাঁচা লঙ্কা | ৩ থেকে ৪টি (চিরে রাখা) |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লাল লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ |
| গরম মসলা গুঁড়ো | ১/২ চা চামচ |
| চিনি | ১/২ চা চামচ (ঐচ্ছিক) |
| নুন | স্বাদমতো |
| সরষের তেল | ৩ থেকে ৪ টেবিল চামচ |
| তেজপাতা | ১টি |
| গোটা জিরে | ১/২ চা চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- গলদা চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিন ও নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর হালকা ভেজে তুলে রাখুন।
- কড়াইয়ে সরষের তেল গরম করে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন।
- এবার কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে মাঝারি আঁচে ভালো করে ভাজতে থাকুন যতক্ষণ না পেয়াজে সোনালী রঙ ধরে।
- এরপর কড়াইতে আদা-রসুন বাটা ও কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষান।
- এরপর কড়াইতে টমেটো বাটা দিয়ে দিন ও কিছুক্ষণ নেড়ে লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি ও নুন দিয়ে ভালোভাবে কষান যতক্ষণ না তেল ছাড়ে।
- এবার ভাজা চিংড়ি গুলো কড়াইতে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিন।
- পরিমান বুঝে কড়াইতে জল দিন যাতে রান্নাটি ঝোল ঝোল থাকে। তারপর গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিন।
- এরপর কড়াই ঢেকে ১০-১৫ মিনিট কম আঁচে রান্না করুন যাতে চিংড়িগুলো মসলা ও ঝোলে ভালোভাবে মিশে যায়।
সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন গলদা চিংড়ির রসা।