গন্ধরাজ ঘোল পোলাও
অবয়ব
| গন্ধরাজ ঘোল পোলাও | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ভাত রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫ জন। |
| তৈরির সময় | ১ ঘন্টা মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
গন্ধরাজ ঘোল পোলাও একটি সুস্বাদু রান্না যাতে বাসুমতি চাল এবং গন্ধরাজ লেবুর সুস্বাদু আঘ্রান একত্রে মিলিত হয়। এই ভিন্ন স্বাদের পোলাও উৎসবে, পার্বণে এবং ছুটির দিনের জন্য এক আদর্শ রান্না। মাংসের ঝোল -এর সাথে অসাধারন খেতে লাগে এই ভিন্ন স্বাদের গন্ধরাজ ঘোল পোলাও। এই পোলাও বেশ বানানো সহজ এবং মুখের অরুচি কাটাতে এর জুড়ি নেই।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| গোবিন্দভোগ চাল | ২ কাপ |
| দই | ১ কাপ |
| গন্ধরাজ লেবু | ১টি বড় |
| গন্ধরাজ লেবুর পাতা | ৪-৫টি |
| গোলমরিচ | ১৫-২০ দানা |
| কাজু | এক মুঠো |
| কিশমিশ | এক মুঠো (আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখা) |
| কাঁচা লঙ্কা | ৩-৪টি (চেরা) |
| ঘি | ৫ টেবিল চামচ |
| নুন | স্বাদমতো |
| চিনি | সামান্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে বাসমতি চাল জলে ভাল ভাবে ধুয়ে রাখুন।
- এ বার এক কাপ জলে এক কাপ দই মিশিয়ে তাতে তাতে দুই টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস মিশিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিন। ঠিক যে ভাবে গন্ধরাজের ঘোল বানানো হয়, সেই ভাবে। দেখবেন, কোথাও কিছু দলা পাকিয়ে যেন না থাকে।
- এ বার একটি কড়াই বা যেকোনও মোটা তল বিশিষ্ট ধাতব পাত্র আঁচে বসিয়ে ঘি গরম করুন। তার মধ্যে দিয়ে দিন গোল মরিচ, সামান্য নাড়া চাড়া করে দিন কাজু। কাজু ভাল ভাবে ঘিয়ে ভেজে বাদামি রং ধরলে দিন ভেজানো কিশমিশ। কয়েক সেকেন্ড নাড়া চাড়ার পরে কিশমিশ ফুলে উঠলে সব একটি বাটিতে তুলে রাখুন। বাকি থাকা ঘিয়ে দিয়ে দিন ধুয়ে রাখা চাল।
- চাল ঘিয়ের সঙ্গে ভাল ভাবে মাখিয়ে নিতে হবে। মাঝারি আঁচে হালকা হাতে ৩-৫ মিনিট পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। যাতে চালের দানা ভেঙে না যায়। চাল সামান্য স্বচ্ছ হয়ে এলে ওর মধ্যে ঢেলে দিতে হবে দইয়ের ঘোল।
- ২ কাপ দইয়ের ঘোলের সঙ্গে মেশাতে হবে আরও ২ কাপ উষ্ণ জল। যেহেতু চালের পরিমাণ ২ কাপ। তাই জলের ভাগ হতে হবে চালের দ্বিগুণ। এটাই ভাত রান্নার ‘গোল্ডেন রুল’।
- এর পরে স্বাদমতো নুন, চিনি, ভেজে রাখা কাজু-কিশমিশ-গোলমরিচ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিন ওর মধ্যে। শেষে দিন লেবু পাতা এবং ঢাকা দিয়ে মাঝারি আছে রান্না হতে দিন অন্তত ২০ মিনিট। তার পরে ঢাকা খুলে দেখুন জল শুকিয়েছে কি না। না শুকোলে ঢাকা খুলে আরও কিছু ক্ষণ রান্না হতে দিন।
- ভাত পুরোপুরি জল টেনে নিলে বুঝবেন রান্না হয়ে গিয়েছে। আঁচ বন্ধ করে পোলাওয়ের উপরে লেবুর খোসা কোরানো (শুধু সবুজ অংশটুকু। সাদা অংশ পড়লে তেঁতো হয়ে যেতে পারে)আর অল্প ঘি ছড়িয়ে মুখ ঢাকা দিয়ে রেখে দিন আরও মিনিট পনেরো।
মাংসের ঝোলের সাথে গরম গরম পরিবেশন করুন গন্ধরাজ ঘোল পোলাও