খেজুর চিংড়ি
অবয়ব
| খেজুর চিংড়ি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | ৩০–৩৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
খেজুর চিংড়ি একটি অভিনব ও মজাদার বাঙালি রান্না, যেখানে চিংড়ি মাছের নোনতা স্বাদ এবং খেজুরের মিষ্টতা এক অনন্য মিশ্রণ তৈরি করে। এই পদে চিংড়ি মাছকে নানান মশলা বাটা মাখিয়ে করে, খেজুর বা খেজুর গুড়ের সঙ্গে মিশিয়ে হালকা মিষ্টি-মশলাদার ঝোল বা শুকনো ভাজায় রূপ দেওয়া হয়। এটি স্বাদে মিষ্টি ও ঝালের ভারসাম্য বজায় রাখে এবং বিশেষ করে উৎসব বা অতিথি আপ্যায়নের জন্য খুব উপযুক্ত। ভাত বা পরোটা—দুইয়ের সঙ্গেই দারুণ জমে।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমান |
|---|---|
| মাঝারি সাইজের চিংড়ি মাছ | ৩০০ থেকে ৪০০ গ্রাম |
| খেজুর | ৮ থেকে ১০টি |
| পেঁয়াজ বাটা | ২ টেবিল চামচ |
| আদাও রসুন বাটা | ১ টেবিল চামচ |
| টমেটো বাটা | ১টি (ছোট) |
| কাঁচা লঙ্কা | ২ থেকে ৩টি |
| লাল লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| গরম মসলা গুঁড়ো | ১/২ চা চামচ |
| চিনি | ১ চা চামচ (ঐচ্ছিক) |
| নুন | স্বাদমতো |
| সরষের তেল | ৩ টেবিল চামচ |
| তেজপাতা | ১টি |
| শুকনো লঙ্কা | ১টি |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- চিংড়ি মাছ গুলো ধুয়ে পরিস্কার করে নুন ও হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিন।
- এর মধ্যে আপনি খেজুরের বীচি ফেলে নিন এবং ঘেজুরের টুকরোগুলিকে মিক্সি বা অন্য কিছুতে বেটে নিন।
- দশ মিনিট হলে কড়ায় তেল গরম করুন এবং চিংড়িগুলি হালকা ভেজে তুলে রাখুন।
- কড়ায় আরও একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন।
- এবার কড়াইতে তেলে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষান।
- এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি ও খেজুর বাটা যুক্ত করে আরেকবার ভালো করে কষান যতক্ষণ না মশলা তেল ছাড়তে শুরু করে দেয়।
- এবার কড়ায় সামান্য জল দিন (যদি ঝোল ঝোল রাখতে চান), জল ফুটে উঠলে ভাজা চিংড়ি গুলো তাতে দিয়ে দিন।
- কড়াই ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন যাতে চিংড়ি নরম হয় ও খেজুরের স্বাদ মিশে যায়।
- শেষে কাঁচা লঙ্কা ও গরম মসলা ছড়িয়ে দিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেজুর চিংড়ি।