কোরমা খিচুড়ি
অবয়ব
| কোরমা খিচুড়ি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ভাত / মাংস |
| পরিবেশন | ৫ জন |
| খাদ্য শক্তি | উচ্চ |
| তৈরির সময় | ৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | কোরমা খিচুড়ি একটি সমৃদ্ধ ও সুগন্ধি খাবার, যা খিচুড়ির সঙ্গে মাংসের কোরমা একত্রে রান্না করে পরিবেশন করা হয়। এটি মূলত বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে পরিবেশিত হয়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কোরমা খিচুড়ি হলো একটি ঘন মসলা ও ঘি-যুক্ত সুস্বাদু খাবার, যাতে খিচুড়ির সঙ্গে একত্রে গরু বা খাসির কোরমা রান্না করা হয়। এটি মূলত উৎসব বা বিশেষ আয়োজনে পরিবেশিত হয়।
উপকরণ
[সম্পাদনা]খিচুড়ির জন্য
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| বাসমতি বা পোলাও চাল | ২ কাপ |
| মুগ ও মাসুর ডাল (সমপরিমাণে মেশানো) | ১ কাপ |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| আদা বাটা | ১ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
| হলুদ গুঁড়া | ১/২ চা চামচ |
| দারুচিনি, এলাচ, তেজপাতা | পরিমাণমতো |
| ঘি ও তেল | ৩ টেবিল চামচ |
| গরম পানি | প্রয়োজনমতো |
কোরমার জন্য
[সম্পাদনা]| নাম | পরিমাণ |
|---|---|
| গরু/খাসির মাংস | ৫০০ গ্রাম |
| টক দই | ১/২ কাপ |
| পেঁয়াজ বাটা | ১/২ কাপ |
| রসুন বাটা | ১ টেবিল চামচ |
| আদা বাটা | ১ টেবিল চামচ |
| গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ) | পরিমাণমতো |
| লবণ | স্বাদমতো |
| মরিচ ও ধনে গুঁড়া | পরিমাণমতো |
| জায়ফল-জয়ত্রি গুঁড়া | সামান্য |
| ঘি | ২ টেবিল চামচ |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- চাল ও ডাল একসাথে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
- প্যানে তেল ও ঘি গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজুন।
- চাল ও ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিন, এরপর হলুদ, আদা বাটা ও লবণ দিন।
- মাপমতো গরম পানি দিয়ে ঢেকে খিচুড়ি রান্না করুন যতক্ষণ না চাল ও ডাল সেদ্ধ হয়।
- অন্যপাত্রে কোরমা রান্না করতে তেল ও ঘিতে গরম মসলা ফোড়ন দিন। পেঁয়াজ বাটা, আদা-রসুন, দই, মরিচ, ধনে, লবণ দিয়ে কষান।
- মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে দিন এবং ঢেকে সেদ্ধ করুন।
- মাংস সেদ্ধ হয়ে এলে জায়ফল-জয়ত্রি গুঁড়া ও সামান্য ঘি ছড়িয়ে দিন।
- খিচুড়ি ও কোরমা আলাদা করেও পরিবেশন করা যায় বা চাইলে কোরমা খিচুড়ির ওপর দিয়ে পরিবেশন করা যায়।
পরিবেশন পদ্ধতি
[সম্পাদনা]গরম গরম কোরমা খিচুড়ি পরিবেশন করুন রায়তা, সালাদ বা বোরহানির সাথে।
পরামর্শ
[সম্পাদনা]- খিচুড়ির চাল ও ডাল সমানভাবে সিদ্ধ হওয়া জরুরি।
- কোরমা মাংস ভালোভাবে কষানো থাকলে স্বাদ ও ঘ্রাণ অনেক বাড়ে।