বিষয়বস্তুতে চলুন

কুমড়ো ভাপা

উইকিবই থেকে
কুমড়ো ভাপা
রন্ধনপ্রণালী বিভাগ শাকসবজি রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন।
তৈরির সময় প্রায় ৩০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কুমড়ো ভাপা

কুমড়ো ভাপা হল এক বিশেষ বাঙালি নিরামিষ রান্না, যেখানে কুমড়ো (পাকা বা কাঁচা) সরষে, নারকেল ও মশলার মিশেলে বেটে নিয়ে ভাপে রান্না করা হয়। এই পদটি সরষে ভাপা কৌশলের এক জনপ্রিয় রূপ, খুব অল্প তেলে ও ঝটপট প্রস্তুত করা যায় বলে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। শাকাহারী এবং নিরামিষ খাওয়ার দিনে এটি এক আদর্শ খাবার।

উপকরন

[সম্পাদনা]
উপকরন পরিমান
কুমড়ো ২৫০ গ্রাম (কুঁচি করে কাটা)
সরষে ১.৫ টেবিল চামচ (জলে ভিজিয়ে বেটে নেওয়া)
নারকেল কোরা ৩ টেবিল চামচ
কাঁচা লঙ্কা ২-৩টি (বাটা ও আস্ত)
সরষের তেল ২ টেবিল চামচ
নুন স্বাদমতো
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. কুমড়ো ছোট ছোট কুঁচি করে কেটে নিন।
  2. ভেজানো সরষে, নারকেল, কাঁচা লঙ্কা নিন এবং সামান্য জল দিয়ে একসঙ্গে বেটে নিন।
  3. কুমড়োর সঙ্গে বাটা মিশ্রণি, নুন, হলুদ ও সরষের তেল ভালো করে মেখে নিন।
  4. পুরো মিশ্রণটি একটি টিফিন বাটি বা পাত্রে ঢেলে উপর থেকে কিছু কাঁচা লঙ্কা ও সামান্য তেল ছড়িয়ে দিন।
  5. একটি প্রেসার কুকার বা হাঁড়িতে এক তৃতীয়াংশ জল ভরে নিন। এবার সেই কুমড়ো ও মশলার মিশরনে ভরা পাত্রটির মুখ ঢেকে হাঁড়ি বা প্রেসার কুকারে রেখে ঢাকনা বন্ধ করুন এবং ১৫–২০ মিনিট ভাপিয়ে নিন।
    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুগন্ধযুক্ত কুমড়ো ভাপা

তথ্যসূত্র

[সম্পাদনা]