কুমড়োর বড়া
অবয়ব
| কুমড়োর বড়া | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | শাকসবজি রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৬-৭ জন। |
| তৈরির সময় | ৩৫ মিনিট মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কুমড়োর বড়া
কুমড়োর বড়া একটি প্রাচীন ও জনপ্রিয় বাঙালি রান্না, যা সাধারণত রান্নার কুমড়ো বড় লম্বা আকারে কেটে সেগুলিকে মসলা ও ময়দা বা বেসনের মিশ্রণে বানিয়ে তেলে ভেজে তৈরি হয়। ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটি অত্যন্ত উপযোগী এবং স্বাদে আলাদা রকম ঘরোয়া সুখ দেয়। কুমড়োর বড়াকে কুমড়ি বা কুমড়ী নামেও ডাকা হয়।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমান |
|---|---|
| কুমড়ো (লম্বা লম্বা পিস করে কাটা) | ৬-৭ টি |
| বেসন | ৩-৪ টেবিল চামচ |
| লাল মরিচ গুঁড়ো | ১/২ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| সরষের তেল | ভাজার জন্য পরিমাণমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে কুমড়োর লম্বা পিসগুলি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন।
- একটি বড় পাত্রে কুমড়োর পিসগুলি নিয়ে তাতে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন।
- এবার একটি পাত্রে বেসন, লাল মরিচ গুঁড়ো, হলুদ, নুন একসাথে ভালোভাবে মিশিয় তাতে জল যোগ করে বেসনের গোলা তৈরি করুন।
- কড়াইয়ে সরষের তেল গরম করুন।
- তেল গরম হলে কুমড়োর পিসগুলি বেসনের গোলাতে ডুবিয়ে নিন এবং গরম তেলে এক এক সাবধানে করে ছেড়ে দিন।
- বেসন মাখানো কুমড়ো দুই দিক ভালভাবে ভেজ নিন। বড়াগুলো বাদামি রঙ হলে কড়াই থেকে তুলে নিন এবং কাগজের রুমালে রেখে দিন যাতে অতিরিক্ত তেল শুষে নেয়।বিকেলের জলখাবারে পরিবেশন করুন মুচমুচে সুস্বাদু কুমড়োর বড়া