বিষয়বস্তুতে চলুন

কুমড়োর ছেঁচকি

উইকিবই থেকে
কুমড়োর ছেঁচকি
রন্ধনপ্রণালী বিভাগ শাকসবজি রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন।
তৈরির সময় প্রায় ৩০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কুমড়োর ছেঁচকি

কুমড়োর ছেঁচকি বাঙালি রান্নাঘরের একটি ঐতিহ্যবাহী নিরামিষ পদ, যা সহজ উপকরণে তৈরি এবং অত্যন্ত স্বাস্থ্যকর। কুমড়োর মিষ্টি স্বাদ এবং হালকা মশলার সমন্বয়ে এই তরকারি ভাতের সঙ্গে বিশেষভাবে জনপ্রিয়। এটি দ্রুত তৈরি করা যায় এবং দৈনন্দিন খাবারের জন্য আদর্শ। অনেকে কুমড়োর ছেচকির সাথে কুমড়োর ছক্কাকে গুলিয়ে ফেলেন কিন্তু এই দুটি ভিন্ন খাবারের পদ।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
কুমড়ো ৫০০ গ্রাম (খোসা ছাড়িয়ে, টুকরো করে কাটা)
সরিষার তেল ৩–৪ টেবিল চামচ
কাঁচা লঙ্কা ৩–৪টি (চেরা)
লবণ স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. কড়াইয়ে সরিষার তেল গরম করুন।
  2. তাতে কুমড়োর টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিন, মাঝে মাঝে নেড়ে যেন সব দিক একইভাবে পরতে পারে।
  3. কাঁচা লঙ্কা দিন এবং মিশ্রণটি আরও ২–৩ মিনিট রান্না করুন।
  4. শেষে স্বাদমতো লবণ ছিটিয়ে দিন।
  5. কুমড়ো সেদ্ধ হয়ে নরম হলে ও হালকা সোনালি রং ধারন করলে নামিয়ে নিন।
    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কুমড়োর ছেঁচকি

তথ্যসূত্র

[সম্পাদনা]