কুদরির তরকারি
অবয়ব
| কুদরির তরকারি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | শাকসবজি রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | প্রায় ৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কুদরি বা কেন্দুলীর তরকারি সম্পর্কে: কুদরি বা কেন্দুলী (তুরিয়া নামেও পরিচিত) একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু সবজি, যা বাঙালি রান্নাঘরে বিভিন্নভাবে রান্না করা হয়। এটি পুষ্টিগুণে ভরপুর এবং বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। কুদরি দিয়ে তৈরি তরকারি হালকা মশলায় রান্না করা হলে ভাত বা রুটির সঙ্গে দারুণ মানায়। কুদরির এই তরকারী খুব সহজ এবং দ্রুত তৈরি করা যায়।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কুদরি (কেন্দুলী) | ৫০০ গ্রাম |
| পেঁয়াজ (কুঁচি করা) | ২টি |
| আদা-রসুন বাটা | ১ টেবিল চামচ |
| কাঁচা লঙ্কা (চেরা) | ২–৩টি |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লঙ্কার গুঁড়ো | ১ চা চামচ |
| গরম মশলা গুঁড়ো | ১/২ চা চামচ |
| টমেটো (কুঁচি করা) | ১টি |
| কাঁচা সর্ষে বাটা (ঐচ্ছিক) | ১ টেবিল চামচ |
| তেল | ৩–৪ টেবিল চামচ |
| নুন | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- কুদরিগুলো ভাল করে ধুয়ে নিন এবং মাঝখান দিয়ে চিরে দু-টুকরো করুন।
- কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুঁচির সঙ্গে হালকা লবণ দিয়ে ভাজুন যতক্ষননা পেঁয়াজে সোনালি রং ধরে।
- এরপর আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা দিন, ২–৩ মিনিট কষান।
- হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, প্রয়োজনমতো নুন দিন, কিছুক্ষণ কষান যাতে কাঁচা গন্ধ না থাকে।
- টমেটো কুঁচি মেশান এবং সেগুলি নরম হওয়া পর্যন্ত ভাজুন।
- কুদরি গুলো যোগ করে ২–৩ মিনিট নাড়ুন। চাইলে সর্ষে বাটাও দিন।য
- কড়াই ঢাকনা দিয়ে ১০–১২ মিনিট ঢেকে রাখুন মাঝারি আঁচে, মাঝে মাঝে নেড়ে নিন যেন নিচে না লাগে।
- জল শুকিয়ে আসলে নামিয়ে নিন
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কুদরির তরকারি