কিমচি
অবয়ব
| কিমচি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | আচার ও চাটনি |
| পরিবেশন | ৪-৫ জন |
| তৈরির সময় | ৩০-৪০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | কোরিয়ান ঐতিহ্যবাহী ফারমেন্টেড খাবার |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
বাঁধাকপির কিমচি
কিমচি হলো কোরিয়ার একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় ফারমেন্টেড বা গাঁজন করা খাবার যা বিশ্বজুড়ে সুপরিচিত। বাংলাদেশেও কোরিয়ান সংস্কৃতির প্রসারের সাথে সাথে এই টক-ঝাল ও মশলাদার বাঁধাকপির কিমচি খাবার রশিকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি সাধারণত সাইড ডিশ হিসেবে ভাত, নুডলস বা ফ্রাইড রাইসের সাথে খাওয়া হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| চীনা বাঁধাকপি (Napa Cabbage) | ১টি বড় (টুকরো করা) |
| লবণ (মোটা দানা) | ১/২ কাপ |
| কোরিয়ান লাল মরিচ গুঁড়ো (Gochugaru) | ১/২ কাপ |
| রসুন বাটা | ২ টেবিল চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| মাছের সস (Fish Sauce) | ৩ টেবিল চামচ |
| চিনি | ১ টেবিল চামচ |
| পেঁয়াজ কলি (টুকরো করা) | ১/২ কাপ |
| গাজর (লম্বা চিকন করে কাটা) | ১/২ কাপ |
| পানি | ১ কাপ (পেস্ট তৈরির জন্য) |
| চালের গুঁড়ো | ১ টেবিল চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর একটি বড় পাত্রে বাঁধাকপি নিয়ে তাতে সমপরিমাণ লবণ মেখে ২ ঘন্টা রেখে দিন, যাতে বাঁধাকপি নরম হয়ে জল গলে বের হয়। ২ ঘন্টা পর লবণাক্ত জল ভালো করে চেপে ফেলে দিয়ে বাঁধাকপি ৩-৪ বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
- একটি ছোট পাত্রে জল এবং চালের গুঁড়ো একসাথে মিশিয়ে হালকা আঁচে জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে ক্রিমের মতো হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এর সাথে কোরিয়ান লাল মরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, মাছের সস এবং চিনি খুব ভালো করে মিশিয়ে একটি ঘন মশলার পেস্ট তৈরি করুন।
- এবার ধুয়ে রাখা বাঁধাকপি, পেঁয়াজ কলি এবং গাজরের টুকরোগুলোকে তৈরি করা মশলার পেস্টের সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিন (হাতে গ্লাভস পরে নেওয়া ভালো)। প্রতিটি পাতায় যেন মশলা পৌঁছায় তা নিশ্চিত করুন। মাখানো কিমচি একটি এয়ারটাইট কাঁচের বয়ামে চেপে চেপে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ১-২ দিন রেখে দিন ফারমেন্টেশনের জন্য। এরপর এটি ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিনের জন্য খাওয়া যায়।
ভাত বা রামেনের সাথে এই সুস্বাদু ও স্বাস্থ্যকর কিমচি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।