কাতলা মাছের রেজালা
অবয়ব
| কাতলা মাছের রেজালা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন। |
| তৈরির সময় | ১ ঘন্টা মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কাতলা মাছের রেজালা একটি ঐতিহ্যবাহী বাঙালি আমিষ পদ, যা মশলাদার ও ক্রিমি গ্রেভির জন্য বিখ্যাত। কাতলা মাছের স্বাদের সঙ্গে দই, কাজু বাটা এবং গরম মশলার সমন্বয় এই তরকারিকে বিশেষ করে তোলে। এটি গরম ভাত, পোলাও বা পরোটার সঙ্গে অত্যন্ত মানানসই। রেজালার সমৃদ্ধ স্বাদ এবং সুগন্ধ এটিকে অতিথি আপ্যায়ন বা উৎসবের জন্য আদর্শ করে। এই পদটি রান্না করা কিছুটা সময়সাপেক্ষ হলেও এর স্বাদ সেই শ্রমের প্রতিদান দেয়।
উপকরন
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| কাতলা মাছ | ৫০০ গ্রাম (৪-৫ টুকরো, পরিষ্কার করা) |
| দই | ১/২ কাপ (ফেটানো) |
| পেঁয়াজ | ২টি মাঝারি (পাতলা করে কাটা বা বাটা) |
| রসুন বাটা | ১ চা চামচ |
| আদা বাটা | ১ চা চামচ |
| কাজু বাটা | ২ টেবিল চামচ (১০-১২টি কাজু ভিজিয়ে বাটা) |
| হলুদ গুঁড়া | ১/২ চা চামচ |
| লাল মরিচ গুঁড়া | ১/২ চা চামচ |
| জিরা গুঁড়া | ১ চা চামচ |
| গরম মশলা | ১/২ চা চামচ (দারচিনি, এলাচ, লবঙ্গ মিশ্রিত) |
| কাঁচা লঙ্কা | ২টি (আড়াআড়ি কাটা, ঐচ্ছিক) |
| তেল | ৪ টেবিল চামচ (সরিষার তেল বা সাদা তেল) |
| ঘি | ১ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
| জল | ১ কাপ |
| ধনেপাতা | সামান্য (কাটা, সাজানোর জন্য, ঐচ্ছিক) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- কাতলা মাছ ধুয়ে নিন, তারপর হলুদ গুঁড়া (১/৪ চা চামচ) ও নুন মাখিয়ে ১০ মিনিট ঢেকে রেখে দিন। দই ভালো করে ফেটিয়ে রাখুন। কাজু ১৫ মিনিট ভিজিয়ে বেটে পেস্ট তৈরি করুন। পেঁয়াজ পাতলা কুচি বা বাটা, আদা-রসুন বাটা তৈরি করে রাখুন।
- একটি কড়াইতে ৩ টেবিল চামচ তেল গরম করে তাতে মশলা মাখিয়ে রাখা মাছগুলো ভাজতে শুরু করুন। মাছের প্রতি পিঠ ২-৩ মিনিট করে ভাজুন যতক্ষননা সেগুলোতে হালকা সোনালি রংগ ধরে। ভাজা হলে মাছ তুলে রাখুন।
- একই কড়াইতে বাকি ১ টেবিল চামচ তেল ও ঘি গরম করুন। পেঁয়াজ কুচি বা বাটা দিয়ে সোনালি করে ভাজুন। আদা বাটা, রসুন বাটা দিয়ে ১ মিনিট ভাজুন। এবার হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এবং কাঁচা লঙ্কা (যদি ব্যবহার করেন) দিয়ে কম আঁচে ২-৩ মিনিট কষিয়ে নিন।
- এবার গ্রেভি বা রসা বানানোর জন্য ফেটানো দই ও কাজু বাটা কড়াইতে দিয়ে ভালো করে মেশান। লবণ যোগ করুন। ১ কাপ জল ঢেলে মিশিয়ে রান্না করুন। রসা ফুটে উঠলে গরম মশলা ছড়িয়ে দিন।
- ভাজা মাছ গ্রেভিতে দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন, যতক্ষণ না গ্রেভি ঘন হয় এবং মাছ মশলা শোষণ করে। মাঝে মাঝে নাড়ুন।
গরম ভাত, পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করুন কাতলা মাছের রেজালা