কাতলা মাছের তেল ঝাল
অবয়ব
| কাতলা মাছের তেল ঝাল | |
|---|---|
| পরিবেশন | ৩-৫ জন |
| তৈরির সময় | ১৫-২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কাতলা মাছের তেল ঝাল
কাতলা মাছের তেল ঝাল অত্যন্ত জনপ্রিয় একটি বাঙালি কারি। গরম ভাতের সাথে এই পদটি দারুণ ও সুস্বাদু। নিচে এর সহজ রান্নার রেসিপি দেওয়া হলো।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| কাতলা মাছ | ৪-৫ টুকরো |
| সরিষার তেল (অথবা যে কোন ভোজ্য তেল) | ৪-৫ টেবিল চামচকালো |
| কালো জিরা | ১/২ চা চামচ |
| কাঁচা মরিচ | ৩-৪টি |
| পেঁয়াজ বাটা | ১টি মাঝারি |
| আদা-রসুন বাটা | ১ চা চামচ |
| টমেটো কুচি/পিউরি | ৩ চামচ |
| হলুদ গুঁড়ো | ১ চা চামচ |
| শুকনো মরিচের গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো | ১-২ চামচ |
| জিরে গুঁড়ো | ১ চা চামচ |
| ধনেপাতা কুচি | সামান্য |
| জল | ঝোলের জন্য পরিমাণমতো |
| লবণ | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
- এরপর একটি পাত্রে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো মাখিয়ে ১২-১৫ মিনিট রেখে দিন।
- একটি প্যানে সরিষার তেল ঢেলে গরম করুন।
- এবার ঐ তেলে মাছগুলো ছেড়ে দিয়ে ভাজতে থাকুন।
- মাছগুলোর রঙ হালকা সোনালি হয়ে আসলে তুলে রাখুন।
- এবার প্যানের ঐ তেলেই কালো জিরা ও চেরা কাঁচা মরিচ দিয়ে ফোড়ন দিন।
- এরপর পেঁয়াজ বাটা/পেস্ট দিয়ে হালকা বাদামি করে ভাজুন।
- এরপর আদা-রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন।
- এবার টমেটো কুচি দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলাটি ভালোভাবে কষাতে থাকুন।
- মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন কষানো হয়ে গেছে।
- কষানো মশলার মধ্যে পরিমাণমতো গরম জল ও স্বাদমতো লবণ দিন।
- ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো আলতো ভাবে ঝোলে ছেড়ে দিন।
- প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন।
- ঝোল ঘন হয়ে তেল উপরে ভেসে উঠলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল কাতলা মাছের তেল ঝাল! গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার কাতলা মাছের তেল ঝাল।