কাঁচা মরিচ ভর্তা
অবয়ব
| কাঁচা মরিচ ভর্তা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ভর্তা |
| পরিবেশন | ৩-৪ জন |
| খাদ্য শক্তি | প্রায় ৯০ কিলোক্যালরি |
| তৈরির সময় | ১৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | কাঁচা মরিচ ভর্তা একটি জনপ্রিয় গ্রামীণ বাঙালি খাবার। গরম ভাত বা খিচুড়ির সাথে কাঁচা মরিচ ভর্তা খাবার মজাই আলাদা। এর স্বাদ ঝাল, ঝাঁঝালো ও অত্যন্ত রুচিকর। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কাঁচা মরিচ ভর্তা
গরম ভাত বা খিচুড়ির সাথে কাঁচা মরিচ ভর্তা গ্রামীণ বাঙালি খাবারের একটি অনন্য স্বাদযুক্ত পদ। যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য এই ভর্তা। গরম ভাতের সঙ্গে কাঁচা মরিচ ভর্তা যেমন খেতে ভীষণ মজা, তেমনি খিচুড়ির সঙ্গেও পরিবেশন করা যায় ঝাল এই ভর্তা। হাতের কাছের সমান্য কিছু উপকরণ ও কাঁচা মরিচ দিয়েই দারুণ এক ভর্তা সম্ভব, সেটা কাঁচা মরিচ ভর্তা। মাছ, মাংস বা শাকসবজির পাশাপাশি কেবল কাঁচা মরিচ দিয়েই দারুণ স্বাদে খাওয়া সম্ভব।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| কাঁচা মরিচ | ১০০ গ্রাম |
| পেঁয়াজ | ২ টি ( কুচি করে কাটা ) |
| দেশী রসুন | ১টি (বড় আকারের) |
| সরিষার তেল | ১ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- কাঁচা মরিচ পরিস্কার করে নিন।
- চুলায় কড়াই নিন। এর মধ্যে ২০০ গ্রাম পানি নিয়ে এর মধ্যে সবগুলো কাঁচা মরিচ দিন।
- রসুনের কোয়াগুলো পরিস্কার করে আলাদা করে দিয়ে দিন।
- কড়াই ঢাকনা দিয়ে ঢেকে কাঁচা মরিচ ও রসুন সেদ্ধ করুন।
- পানি পুরোপুরি শুকিয়ে পোড়া দাগ ধরে আসলে ১ টেবিল চামচ সরিষার তেল দিয়ে আরও ২ মিনিট নেড়ে নিন।
- কড়াই নামিয়ে রসুনের কোয়াগুলো আলাদা করে উঠিয়ে নিন।
- কাঁচা মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ব্লেন্ডার না থাকলে থালায় নিয়ে ভাল করে চটকে নিন।
- একটি প্লেটে পেঁয়াজ কুচির সঙ্গে সেদ্ধ রসুন চটকে নিন।
- এখন এই মিশ্রণটি কাঁচা মরিচের পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
- মেশানো হলে স্বাদমতো সরিষার তেল মিশিয়ে নিন।
- এবার গরম ভাত বা খিচুড়ির সাথে পরিবেশন করুন।
পরিবেশন
[সম্পাদনা]কাঁচা মরিচ ভর্তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে সাথে লেবু কুচি বা শাক-সবজির ভর্তাও যোগ করতে পারেন।
উপকারিতা
[সম্পাদনা]- নারীদের একটি সাধারণ সমস্যা হচ্ছে আয়রনের ঘাটতি। কাঁচা মরিচ এই আয়রনের একটি অন্যতম প্রাকৃতিক উৎস।
- কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ আছে, সবজির মধ্যে কাঁচা মরিচেই সবচেয়ে বেশি ভিটামিন ‘সি’ আছে।
- কাঁচা মরিচে ভিটামিন ‘এ’ আছে। যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে।