বিষয়বস্তুতে চলুন

কাঁচা কাঁঠালে গরুর মাংস

উইকিবই থেকে
কাঁচা কাঁঠালে গরুর মাংস
রন্ধনপ্রণালী বিভাগ মাংস
পরিবেশন ৩-৫ জন
তৈরির সময় ৪০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কাঁচা কাঁঠালে গরুর মাংস

জিভের স্বাদ বদল করতে ভিন্ন স্বাদের এই মাংস রন্ধন পদ্ধতির জুড়ি নেই।

উপকরণ

[সম্পাদনা]

মাংসের উপকরণ:

উপকরণ পরিমাণ
গরুর মাংস দেড় কেজি
কাঁচা কাঁঠাল ৫০০ গ্রাম
পেঁয়াজ বাটা সিকি কাপ
আদা বাটা দেড় টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
লাল মরিচ গুঁড়া ২ চা–চামচ
হলুদ গুঁড়া ১ চা–চামচ
জিরা গুঁড়া ১ চা–চামচ
ধনে গুঁড়া ১ চা–চামচ
গরমমসলার গুঁড়া ১ চা–চামচ
লবণ স্বাদমতো

মূল উপকরণ:

উপকরণ পরিমাণ
পেঁয়াজ কুচি আধা কাপ
রসুন কুচি ১ টেবিল চামচ
আদা কুচি ১ টেবিল চামচ
দারুচিনি ১ টুকরো
এলাচি ২–৩টি
তেজপাতা ১টি
ভাজা জিরার গুঁড়া ১ চা–চামচ
কাঁচা মরিচ ৮–১০টি
সর্ষের তেল আধা কাপ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]

মাংস প্রস্তুত প্রণালী:

  1. একটি পাত্রে মাংসের সঙ্গে সব মসলা ভালোভাবে মাখিয়ে এক ঘণ্টার জন্য রেখে দিন।

কাঁচা কাঁঠাল প্রস্তুত প্রণালী:

  1. কাঁঠালের খোসা কিছুটা পুরু করে কেটে বাদ দিয়ে দিন।
  2. ভেতরের অংশ থেকে অপ্রয়োজনীয় অংশ ফেলে দিয়ে ডুমো ডুমো করে কেটে নিন।
  3. টুকরোগুলো ধুয়ে নিয়ে হলুদ ও লবণ মেশানো পানিতে ভালো করে সেদ্ধ করে নিন।
  4. একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে সেদ্ধ কাঁঠালে সামান্য লবণ ও মরিচ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন।

রন্ধন প্রণালী:

  1. চুলায় হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম করে নিন।
  2. গরম তেলে গোটা গরমমসলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।
  3. সুগন্ধ বের হলে কুচানো মসলাগুলো যোগ করে হালকা কষিয়ে নিন।
  4. এবার আগে থেকে মসলা মাখানো মাংস হাঁড়িতে দিয়ে দিন।
  5. ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।
  6. আলাদা পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে বের হওয়া পানিতেই রান্না হতে থাকবে।
  7. কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে মাংস নেড়ে দিন। ধিমে আঁচে আস্তে আস্তে ভুনতে থাকুন।
  8. মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা কাঁঠালের টুকরোগুলো দিয়ে কষিয়ে নিন।
  9. এরপর দুই কাপ গরম পানি ঢেলে দিয়ে কম আঁচে আবারও ঢেকে দিয়ে রান্না করুন।
  10. মাংস ও কাঁঠাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ভাজা জিরার গুঁড়া ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন।
  11. তারপর আরও ৫ মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিন।
পরোটা, পোলাও বা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।