বিষয়বস্তুতে চলুন

কাঁচা আম দিয়ে পনির ভাপা

উইকিবই থেকে
কাঁচা আম দিয়ে পনির ভাপা
রন্ধনপ্রণালী বিভাগ ছানা রন্ধনপ্রনালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৫ জন।
তৈরির সময় প্রায় ৪৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কাঁচা আম দিয়ে পনির ভাপা

কাঁচা আম দিয়ে পনির ভাপা একটি ভিন্নস্বাদের রান্না যেখানে কাঁচা আমের উপস্থিতি পনিরের রান্নায় বাঙালীয়ানার ছোয়া নিয়ে আসে। কাঁচা আম, বাঙালির প্রিয় পোস্তবাটা, সর্ষেবাটা, সর্ষের তেল আর কাঁচালঙ্কা দিয়ে তৈরি হয় পনিরের এই সুস্বাদু ও ভিন্নস্বাদের রান্না। পনিরের অন্য রান্নার মতো গুঁড়ো মশলা বা পেঁয়াজ-রসুন-আদার দরকার পড়বে না। দরকার হবে না পনিরকে ভাজারও। আর তাই গরমের জন্য আদর্শ এই রান্না। নিরামিষে একটু মুখরোচক খাওয়ার ইচ্ছে হলে আম আর পানির দিয়ে বানিয়ে নিতে পারেন কাঁচা আম দিয়ে পনির ভাপা। কাঁচা আম গরমে যেমন পেট ঠান্ডা রাখবে, তেমনই অল্প সময়ে অল্প মশলায় রান্না করা এই খাবার স্বাদেও বদল আনবে।


উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
পনির ৫০০ গ্রাম
সর্ষের তেল ২ টেবিল চামচ
সাদা সর্ষে ১ টেবিল চামচ
কালো সর্ষে ১/২ টেবিল চামচ
পোস্ত দেড় টেবিল চামচ
কাঁচা লঙ্কা ৭-৮টি
কাঁচা আম ১টি
নুন স্বাদমতো
চিনি আধ চা চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. পনির বড় বড় চৌকো টুকরোয় কেটে নিন।
  2. সর্ষে এবং পোস্ত ভিজিয়ে রাখুন মিনিট ২০। তার পরে মিক্সিতে দু’রকম সর্ষের দানা, পোস্ত, ৪-৫ টি কাঁচালঙ্কা এবং সামান্য নুন এবং অল্প জল দিয়ে মিহি ভাবে বেটে নিন। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে রাখুন।
  3. এ বার ওই মিক্সিতেই কাঁচা আম টুকরো করে কেটে দিয়ে দিন। অল্প জল দিয়ে ভাল ভাবে বেটে নিন। এটিও একটি পাত্রে ঢেলে নিন।
  4. একটি স্টিলের টিফিনবাক্সে বা তাপরোধক পাত্রে পনিরের টুকরোগুলো দিয়ে তার মধ্যে মেশান সর্ষে-পোস্ত বাটা, কাঁচা আম বাটা, এক টেবিল চামচ সর্ষের তেল, প্রয়োজনমতো নুন এবং চিনি। পনিরের সঙ্গে মশলাটি ভাল ভাবে মাখিয়ে নিন। খেয়াল রাখবেন পনিরের টুকরোগুলো যেন ভেঙে না যায়। এ বার উপরে বাকি সর্ষের তেল এবং বাকিকাঁচা লঙ্কা চিরে ছড়িয়ে দিয়ে পাত্রের মুখ বন্ধ করুন।
  5. কড়াইয়ে বা তাওয়াতে কিছুটা জল দিয়ে স্টিলের পাত্রটি তার মধ্যে বসিয়ে দিন। (পাত্রটি যেন অর্ধেক জলে ডুবে থাকে)। এর পরে কড়াই বা প্যানের মুখ ঢেকে প্রথমে জল ফুটিয়ে নিন। তার পরে আঁচ কমিয়ে মিনিট দশেক ভাপিয়ে নিন।।
    পরিবেশন করুন সুস্বাদু কাঁচা আম দিয়ে পনির ভাপা। ভাতের সঙ্গেও খাওয়া যায়, আবার পরোটা বা রুটির সঙ্গেও খাওয়া

তথ্যসূত্র

[সম্পাদনা]