বিষয়বস্তুতে চলুন

কাঁচা আমের চিলি চিকেন

উইকিবই থেকে
কাঁচা আমের চিলি চিকেন
রন্ধনপ্রণালী বিভাগ মাংস রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৬-৭ জন।
তৈরির সময় প্রায় ১ ঘন্টা মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কাঁচা আমের চিলি চিকেন

কাঁচা আমের চিলি চিকেন একটি ভিন্ন স্বাদের খাবার। মুর্গির মাংস, মশলা এবং তার সাথে কাঁচা আমের স্বাদ মিলেমিশে এই রান্না বেশ উপাদেয়। গরমে একই সঙ্গে মন আর পেট জুড়ানোর কোনও উপায় যদি থেকে থাকে তবে তার জন্য কাঁচা আম একাই একশো। কাঁচা আম, কাঁচালঙ্কা এবং মুরগি হল এই রান্নার প্রধান উপকরন।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
মুরগির মাংস ৪০০ গ্রাম
কাঁচা আম (মাঝারি মাপের) ২টি
কাঁচা লঙ্কা ৭-৮টি (স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিন)
রসুন ৫ কোয়া
আদার টুকরো ১ গাঁট
পেঁয়াজ কুচি (মাঝারি মাপের) ১টি
পেঁয়াজ কুরোনো বা বেটে নেওয়া (মাঝারি মাপের) ১টি
ধনেপাতা কুচি (কাণ্ডসমেত) ১ কাপ
গোটা জিরে দেড় চা চামচ
কারিপাতা ৮-১০টি
গোটা গোলমরিচ ৪-৫টি
শুকনো লঙ্কা ১টি
ধনে গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১/২ চা চামচ
তেল ২ চা চামচ
নুন স্বাদমতো
চিনি সামান্য

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন।
  2. মিক্সিতে আমের টুকরো, আদা, রসুন, ৫টি কাঁচালঙ্কা দিয়ে ভাল ভাবে বেটে নিন।
  3. এর পরে ধনেপাতা কুচি থেকে ২ টেবিল চামচ সরিয়ে রেখে দিয়ে বাকিটা মিক্সিতে দিয়ে আর এক বার ঘুরিয়ে নিন। মাংসের মশলা তৈরি।
  4. মুরগির মাংসের টুকরোগুলো ভাল ভাবে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রাখুন। ওর মধ্যে দিন সামান্য নুন, বাটা মশলা এবং কুরিয়ে নেওয়া পেঁয়াজ। ভাল ভাবে মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট।
  5. কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিন গোটা জিরে, গোটা গোলমরিচ এবং চিরে নেওয়া শুকনো লঙ্কা এবং কারিপাতা। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। অল্প আঁচে মিনিট পাঁচেক নাড়লেই পেঁয়াজের রং বাদামি হয়ে আসবে।
  6. এর পরে ওর মধ্যে দিন জিরে এবং ধনেগুঁড়ো। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিন মশলা মাখানো মুরগীর মাংস।
  7. অল্প আঁচে খানিক ক্ষণ নাড়াচাড়া করুন। মশলা মাখানো মাংস যে পাত্রে রেখেছিলেন সেই পাত্রে পরিস্কার জল নিন এবং সেই জল কড়াইতে দিন। এই সময়েই জলের পরিমাণ এবং নুন দেখে নিন। দরকারমতো চিনি দিন।
  8. এর পরে বাকি কাঁচালঙ্কা আড়াআড়ি চিরে উপরে ছড়িয়ে দিন। তার পরে কড়াই ঢাকা দিয়ে রান্না করুন যত ক্ষণ না মাংস সেদ্ধ হয়।
  9. মাংস সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে উপরে ধনেপাতা ছড়িয়ে দিন।
    ভাত এবং রুটির সাথে পরিবেশন করুন কাঁচা আমের চিলি চিকেন

তথ্যসূত্র

[সম্পাদনা]