রন্ধনপ্রণালী:কাঁচকলার চিপস
অবয়ব
| কাঁচকলার চিপস | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ঝটপট খাবার |
| পরিবেশন | ৩-৪ জন |
| তৈরির সময় | ২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
কাঁচকলা এমন একটি সবজি, যা সহজলভ্য এবং শরীরের জন্য উপকারি। কাঁচকলা দিয়ে ঝামেলাবিহীন উপায়ে মুচমুচে চিপস তৈরি করা যায়।
উপকরণ
[সম্পাদনা]- কাঁচকলা- ২টি
- লবণ- স্বাদ অনুযায়ী
- হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
- লালমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
- বেসন- ১/২ কাপ
- কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ
- জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
- গোলমরিচের গুঁড়ো- সামান্য
- তেল– ভাজার জন্য
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- প্রথমে কাঁচকলাগুলো পাতলা পাতলা স্লাইসে গোল করে কেটে নিন। কাটার সাথে সাথে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখুন। এভাবে মাখিয়ে না রাখলে খুব দ্রুতই কাঁচকলা কালো হয়ে যায়!
- এবার একটি পাত্রে হলুদ গুঁড়ো, লালমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো ও কর্ন ফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিন।
- সামান্য একটু পানি দিয়ে বেসন গুলিয়ে নিন এবং এটি ঐ মসলার মিশ্রণে ঢেলে দিন। সামান্য লবণ দিয়ে সব উপকরণগুলো মিক্স করে ফেলুন।
- তারপর গোল গোল করে কেটে রাখা কাঁচকলাগুলো এই মিশ্রণে দিয়ে দিন এবং ভালোভাবে কোটিং করে নিন। অর্থাৎ কাঁচকলার সাথে যাতে মসলাগুলো ভালো করে লাগে সেদিকে খেয়াল রাখুন।
- অন্যদিকে তেল গরম করতে দিন। অনেকে তেলে না ভেজে ওভেনে বেক করে নেন। ওভেন না থাকলে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিতে হবে।
- গরম তেলে একে একে কাঁচকলার চিপসগুলো দিয়ে দিন এবং বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন।
- ভাজা হয়ে গেলে চিপসগুলো কিচেন টিস্যুতে তুলে রাখুন যাতে এক্সট্রা তেল শুষে নেয়। এবার উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন।