বিষয়বস্তুতে চলুন

কাঁকড়া ভুনা

উইকিবই থেকে
কাঁকড়া ভুনা
পরিবেশন ৪-৫ জন
তৈরির সময় ৪০-৫০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কাঁকড়া ভুনা

কাঁকড়া ভুনা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি জনপ্রিয় ও সুস্বাদু পদ। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে এটি খুবই প্রিয়। ভাত কিংবা খিচুড়ির সঙ্গে গরম গরম কাঁকড়া ভুনার জুড়ি নেই।

উপকরণ

[সম্পাদনা]
নাম পরিমাণ
কাঁকড়া (মাঝারি সাইজ) ৪-৫টি (প্রায় ১ কেজি)
পেঁয়াজ কুচি ২ কাপ
আদা বাটা ২ টেবিল-চামচ
রসুন বাটা ১ টেবিল-চামচ
হলুদ গুঁড়া ১ চা-চামচ
মরিচ গুঁড়া ১ চা-চামচ (স্বাদমতো)
জিরা গুঁড়া ১ চা-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
কাঁচা মরিচ ফালি ৪-৫টি
তেল (সরিষা/সাদা) আধা কাপ
লবণ স্বাদমতো
গরম মসলার গুঁড়া আধা চা-চামচ
পানি পরিমাণমতো
ধনে পাতা কুচি ২ টেবিল-চামচ (সাজানোর জন্য)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে কাঁকড়াগুলো ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। উপরের শক্ত খোলস, নিচের নরম অংশ এবং ফুলকা ফেলে দিন। পা-গুলো থেঁতলে সামান্য ফাটল ধরিয়ে দিন যাতে মসলা ভেতরে ঢুকতে পারে।
  2. কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিন।
  3. পেঁয়াজ ভাজা হলে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া সামান্য পানি দিয়ে মিশিয়ে কষিয়ে নিন। মসলা থেকে তেল বের হয়ে এলে লবণ দিন।
  4. এবার পরিষ্কার করা কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মসলা মাখিয়ে দিন। ৫-৭ মিনিট ঢেকে কষান।
  5. কাঁকড়া থেকে পানি বের হবে এবং মসলা মাখা মাখা হয়ে গেলে পরিমাণমতো গরম পানি দিন (ঝোলের পরিমাণ বুঝে)।
  6. কাঁচা মরিচ ফালি দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করুন। মাঝে একবার নেড়ে দিন।
  7. কাঁকড়া সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিন। উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।
গরম গরম সাদা ভাত বা খিচুড়ি দিয়ে কাঁকড়া ভুনা পরিবেশন করুন