কলিজা সিঙ্গারা
অবয়ব
| কলিজা সিঙ্গারা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | নাস্তা |
| পরিবেশন | ৪-৬ জন |
| খাদ্য শক্তি | প্রায় ২০০ কিলোক্যালরি (প্রতি পিস) |
| তৈরির সময় | ৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | মচমচে সিঙ্গারার ভেতরে মসলাদার কলিজা — চায়ের সাথে উপভোগ্য। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কলিজা সিঙ্গারা
কলিজা সিঙ্গারা একটি ব্যতিক্রমধর্মী ও সুস্বাদু সিঙ্গারা, যার পুর তৈরি হয় ভাজা ও মসলাদার কলিজা দিয়ে। সাধারণ সবজি বা আলুর পরিবর্তে মুরগি বা গরুর কলিজা ব্যবহারে এটি আরও বেশি পুষ্টিকর ও ভিন্ন স্বাদের হয়ে ওঠে। বিশেষ করে অতিথি আপ্যায়ন বা ইফতারিতে এটি বেশ জনপ্রিয়।
উপকরণ
[সম্পাদনা]খামি (সিঙ্গারার বাইরের অংশ)
[সম্পাদনা]| নাম | উপাদান |
|---|---|
| ময়দা | ২ কাপ |
| তেল | ২ টেবিল-চামচ |
| লবণ | ১/২ চা-চামচ |
| গরম পানি | প্রয়োজনমতো (খামি মাখানোর জন্য) |
কলিজার পুর
[সম্পাদনা]| নাম | উপাদান |
|---|---|
| গরু/মুরগির কলিজা | ২৫০ গ্রাম (কুচি কুচি করা) |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| আদা-রসুন বাটা | ১ টেবিল-চামচ |
| হলুদ গুঁড়ো | ১/২ চা-চামচ |
| মরিচ গুঁড়ো | ১ চা-চামচ |
| গরম মসলা গুঁড়ো | ১/২ চা-চামচ |
| তেল | ২ টেবিল-চামচ (ভাজার জন্য) |
| লবণ | পরিমাণমতো |
| ধনেপাতা কুচি | ১ টেবিল-চামচ (ঐচ্ছিক) |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]খামি প্রস্তুত
[সম্পাদনা]- একটি বড় বাটিতে ময়দা, লবণ ও তেল মিশিয়ে নিতে হবে।
- এরপর অল্প অল্প করে গরম পানি দিয়ে নরম খামি তৈরি করতে হবে।
- খামি ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট ঢেকে রাখতে হবে যেন সেটি একটু সেট হয়ে যায়।
পুর প্রস্তুত
[সম্পাদনা]- কলিজা ছোট ছোট টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
- কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজতে হবে।
- এরপর আদা-রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে কষাতে হবে।
- মসলা কষে গেলে কলিজা দিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায়।
- শেষে গরম মসলা ও ধনেপাতা দিয়ে নেড়ে নামিয়ে ফেলতে হবে।
সিঙ্গারা তৈরি
[সম্পাদনা]- খামি থেকে ছোট লেচি কেটে বেলে নিতে হবে গোল আকারে।
- একেকটি রুটি মাঝখান থেকে কেটে দুই ভাগ করতে হবে (আধা গোলাকৃতি)।
- প্রতিটি টুকরোকে কোণ বানিয়ে তার মধ্যে কলিজার পুর ভরে মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে।
- সবগুলো সিঙ্গারা তৈরি করে গরম তেলে মাঝারি আঁচে ভেজে নিতে হবে যতক্ষণ না সোনালি বাদামি রং আসে।
পরিবেশন
[সম্পাদনা]কলিজা সিঙ্গারা গরম গরম পরিবেশন করুন চাটনি বা সসের সাথে।
পরামর্শ
[সম্পাদনা]- কলিজা বেশি সিদ্ধ করলে শক্ত হয়ে যাবে, তাই হালকা আঁচে ভাজুন।
- খামিতে ১ চা-চামচ সুজি মিশালে সিঙ্গারা আরও মচমচে হবে।
- পুর একদম শুকনো রাখতে হবে যাতে তেল ছাড়ে না।