কলমি চিংড়ি ভাজা
অবয়ব
| কলমি চিংড়ি ভাজা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জন। |
| তৈরির সময় | ৩০–৩৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কলমি চিংড়ি ভাজা একটি সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাঙালি পদ, যেখানে পুষ্টিকর কলমি শাক এবং চিংড়ি মাছ একত্রে হালকা মসলা ও সরষের তেলে ভেজে তৈরি করা হয়। এই রান্নায় চিংড়ির ঘ্রাণ ও স্বাদ শাকের সঙ্গে মিশে তৈরি করে অনন্য এক স্বাদ। এটি হালকা ঝাল, কম মসলা এবং দ্রুত তৈরি হওয়ায় প্রতিদিনের খাবারে খুব উপযোগী। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে ওঠে। কলমি শাকের গুণ এবং চিংড়ির প্রোটিন একত্রে এটিকে একটি স্বাস্থ্যকর এবং রুচিকর পদ করে তোলে।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিংড়ি মাছ | ২০০ গ্রাম (ছোট বা মাঝারি, পরিষ্কার করে ধোয়া) |
| কলমি শাক | ৩-৪ গুচ্ছ (পরিষ্কার করে কুচি করা) |
| পেঁয়াজ কুচি | ১/২ কাপ |
| কাঁচা লঙ্কা | ৪-৫টি (চিরে নেওয়া) |
| রসুন কোয়া | ৫-৬টি (কুচি করা) |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১/২ চা চামচ (ঐচ্ছিক) |
| নুন | স্বাদমতো |
| সরষের তেল | ২ টেবিল চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে কলমি শাক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন, কারণ এতে কাদা বা মাটি লেগে থাকে।
- চিংড়ি মাছ ধুয়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিন।
- এবার কড়ায় সরষের তেল গরম করে চিংড়ি মাছ হালকা ভেজে তুলে রাখুন।
- এবার সেই কড়াইতেই অবশিষ্ট তেলের মধ্যে কুচি পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজুন যতক্ষণ না পেঁয়াজের রং সোনালি হয়।
- এবার কড়াইতে কুচানো কলমি শাক দিয়ে দিন এবং হাল্কা করে নাড়তে থাকুন। শাক জল ছাড়তে শুরু করবে এবং জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করুন।
- শাক কিছুটা ভাজা হলে হলুদ, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে দিন।
- ভালো করে মিশিয়ে ভাজা চিংড়ি মাছ গুলো করাইয়ে দিয়ে দিন ও আরও পাঁচ মিনিট ভাজুন।
- সব উপকরণ ভালোভাবে মিশে গেলে আঁচ থেকে নামিয়ে নিন।
সাদা ভাতের সঙ্গে কলমি চিংড়ি ভাজা দিয়ে পরিবেশন করুন