বিষয়বস্তুতে চলুন

কমলা ফুলকপি

উইকিবই থেকে
কমলা ফুলকপি
রন্ধনপ্রণালী বিভাগ শাক-সবজি
পরিবেশন ২-৩ জন
খাদ্য শক্তি মাঝারি
তৈরির সময় ২৫ মিনিট
কষ্টসাধ্য
টীকা কমলা লেবুর রস ও কোয়া ব্যবহার করার ফলে এই রান্নায় একটি সতেজ স্বাদ ও গন্ধ পাওয়া যায়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কমলা ফুলকপি

কমলা ফুলকপি একটি ভিন্ন স্বাদের নিরামিষ পদ যেখানে ফুলকপির সাথে কমলা লেবুর টক-মিষ্টি রসের সংমিশ্রণ ঘটানো হয়। সাধারণ ফুলকপির ডালনার চেয়ে এর স্বাদ এবং সুবাস কিছুটা আলাদা। শীতের মৌসুমে যখন ভালো মানের কমলা লেবু এবং টাটকা ফুলকপি পাওয়া যায়, তখন এই পদটি ঘরোয়া খাবারের তালিকায় নতুনত্ব আনতে পারে। এটি ঠাকুরবাড়ির রান্নার একটি বিশেষ পদ।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ফুলকপি (মাঝারি আকার) ১টি (টুকরো করা)
কমলা লেবুর কোয়া (বীজহীন) ১টি লেবুর
কমলা লেবুর রস ১/২ কাপ
পেঁয়াজ ২টি (পাতলা কুচি)
আদা (গ্রেট করা) ২ চা চামচ
কাঁচা লঙ্কা ৪-৫টি (চেরা)
হলুদ গুঁড়ো ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
জিরে গুঁড়ো ১/২ চা চামচ
তেজপাতা ১-২টি
দারচিনি ১ ইঞ্চি টুকরো
এলাচ ২টি
লবঙ্গ ২টি
সর্ষের তেল ২ টেবিল চামচ
লবণ ও হলুদ (ম্যারিনেশনের জন্য) পরিমাণমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর সামান্য লবণ ও হলুদ মাখিয়ে টুকরোগুলো কিছুক্ষণ রেখে দিন।
  2. কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে লবণ-হলুদ মাখানো ফুলকপিগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ফুলকপিগুলো বাদামী এবং কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে একটি পাত্রে তুলে রাখুন।
  3. অবশিষ্ট তেলে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোড়ন দিন। মশলা থেকে সুগন্ধ বেরোলে পাতলা করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন।
  4. পেঁয়াজ হালকা বাদামী রঙের হয়ে এলে এতে গ্রেট করা আদা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। মশলাটি ভালো করে কষিয়ে নিন।
  5. মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিন এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন।
  6. এবার এর মধ্যে ১/২ কাপ কমলা লেবুর রস এবং ১/৪ কাপ গরম জল যোগ করুন। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন।
  7. রান্নার শেষ পর্যায়ে কমলা লেবুর কোয়াগুলো যোগ করুন এবং পুনরায় ঢেকে দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন। খেয়াল রাখবেন ফুলকপি যেন একদম গলে না যায়, কিছুটা গোটা থাকলে খেতে ভালো লাগবে।
  8. ঝোল মাখোমাখো হয়ে এলে এবং ফুলকপি সুসিদ্ধ হলে চুলা বন্ধ করে দিন।
গরম গরম ভাতের সাথে এই মুখরোচক কমলা ফুলকপি পরিবেশন করুন।

তথ্যসূত্র

[সম্পাদনা]