বিষয়বস্তুতে চলুন

কমলালেবু দিয়ে কই মাছ

উইকিবই থেকে
কমলালেবু দিয়ে কই মাছ
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন।
তৈরির সময় ১ ঘন্টা মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কমলালেবু দিয়ে কই মাছ

কমলালেবু দিয়ে কই মাছ একটি ভিন্ন স্বাদের রান্না যা বাঙালী রসনার পরিতৃপ্তি করার জন্য অতি উত্তম। কই মাছের স্বাদের সাথে কমলালেবুর টক-মিষ্টি স্বাদের মেলবন্ধনে এই রান্না হয়ে ওঠে অনন্য। কই মাছের তেল-ঝাল, হরগৌরী ইত্যাদির বদলে যদি কোন ভিন্ন স্বাদের খাবার খেতে মন চায় তাহলে সহজেই বানিয়ে নেওয়া যায় এই রান্না। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এমন একটি পদ খেতে মন্দ লাগবে না।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
বোয়াল মাছ ৫০০ গ্রাম (টুকরো করা)
পেঁয়াজ (কুচি) ১টি বড়
রসুন (বাটা) ১ টেবিল চামচ
আদা (বাটা) ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ (স্বাদ অনুযায়ী)
জিরা গুঁড়া ১/২ চা চামচ
ধনে গুঁড়া ১/২ চা চামচ
কাঁচা মরিচ ২-৩টি (ফালি করা)
টমেটো (কুচি) ১টি মাঝারি
তেল (সরিষার তেল) ৩-৪ টেবিল চামচ
গোটা জিরা ১/৪ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী
ধনেপাতা (কুচি) ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
জল ১/২ কাপ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে মাছগুলি ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখতে হবে।
  2. কমলালেবুর খোসা ছাড়িয়ে রাখুন, পরে কাজে লাগবে। কোয়া থেকে বীজ বার করে ফেলে দিন। আরও একটি থেকে রস নিংড়ে বার করে রাখুন।
  3. পেঁয়াজের খোসা ছাড়িয়ে দুভাগ করে নিন। অন্য একটি পাত্রে জল দিয়ে পেঁয়াজের টুকরোগুলি সেদ্ধ করতে দিন। সেদ্ধ করা পেঁয়াজ মিহি করে বেটে রাখুন।
  4. কড়াইতে সর্ষের তেল গরম হলে কই মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন নিন।
  5. ছোট একটি পাত্রে গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা এবং সামান্য জল দিয়ে ঘন একটি মিশ্রণ বানিয়ে রাখুন।
  6. এ বার মাছ ভাজা তেলে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি ফোড়ন দিন।
  7. ফোড়ন সামান্য নাড়াচাড়া করুন। তার পর তেলের মধ্যে গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিন।
  8. মশলাটা কিছু ক্ষণ কষানো হলে এ বার বেটে রাখা পেঁয়াজটা দিতে হবে। এই সময়ে দিন নুন এবং চিনি।
  9. মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিন আদা বাটা। আরও খানিক ক্ষণ নাড়াচাড়া করুন।
  10. মশলা যদি একেবারে শুকিয়ে যায়, তা হলে ঈষদুষ্ণ জল দিয়ে দিন কড়াইতে। কমলালেবুর রস অর্ধেকটা দিয়ে দিতে হবে এই সময়ে।
  11. ঝোল ফুটতে শুরু করলে এ বার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। মিনিট পাঁচেক অপেক্ষা করুন। ঘন হয়ে এলে বাকি অর্ধেক কমলালেবুর রস দিয়ে দিতে পারেন।
  12. এ বার মাছের উপর থেকে কমলালেবুর কোয়া এবং কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখুন।
  13. পরিবেশন করার আগে উপর থেকে কমলালেবুর খোসার উপরের দিকের পাতলা স্তর গ্রেট করে ছড়িয়ে নিতে পারেন। স্বাদে, গন্ধে একেবারে অতুলনীয় হয়ে উঠবে।
    ছুটির দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কমলালেবু দিয়ে কই মাছ

তথ্যসূত্র

[সম্পাদনা]