বিষয়বস্তুতে চলুন

কচুর কোরমা

উইকিবই থেকে
কচুর কোরমা
পরিবেশন ৩–৫ জন
তৈরির সময় ৩০–৪০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কচুর কোরমা

 এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা—
খাও তবে কচু পোড়া, খাও তবে ঘণ্টা।

সুকুমার রায় পোড়া কচু খেতে বলেছেন বটে, কিন্তু আপনার যাতে তা না খেতে হয় তাই কচুকে মোগলাই হেঁসেলে বন্দি করে রেঁধে ফেলতে পারেন কচুর কোরমা।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
শোলা কচু ৫০০ গ্রাম
লবণ স্বাদমতো
হলুদ গুঁড়া আধা চা-চামচ
তেল আধা কাপ
ঘি ১ টেবিল চামচ
তেজপাতা ২টি
পেঁয়াজ বাটা আধা কাপ
আদা বাটা ১ চা-চামচ
রসুন বাটা ১ চা-চামচ
মরিচ গুঁড়া ১ চা-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
জিরা গুঁড়া আধা চা-চামচ
পানি পরিমাণমতো
দই ২ টেবিল চামচ
কাজুবাদাম বাটা ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
নারকেলের দুধ ২ কাপ
চিনি পরিমাণমতো
কাঁচা মরিচ ৪-৫টি
গরমমসলা গুঁড়া চা-চামচের এক-তৃতীয়াংশ
ঘি ১ চা-চামচ
পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে কচুর খোসা ভালো করে ছাড়িয়ে নিন।
  2. কচুগুলোকে আধা ইঞ্চি পুরু রেখে গোল গোল চাকা আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিন।
  3. সামান্য লবণ ও হলুদ মাখিয়ে কচুর টুকরোগুলোকে আধা সেদ্ধ করে পানি ছেঁকে রাখুন।
  4. এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে সেদ্ধ কচুর চাকাগুলো হালকা করে ভেজে তুলে নিন।
  5. কড়াইয়ে বাকি তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিন।
  6. এরপর পেঁয়াজ বাটা যোগ করে হালকা সোনালি রঙ ধরা পর্যন্ত ভালো করে কষিয়ে নিন।
  7. এর সাথে আদা ও রসুনবাটা যুক্ত করুন।
  8. এরপর হলুদ, মরিচ, ধনে ও জিরের গুঁড়ো সামান্য পানি দিয়ে মশলার সাথে কষিয়ে নিন।
  9. মিশ্রণে ফেটানো দই ও কাজুবাদাম বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন।
  10. ভেজে রাখা কচুর টুকরোগুলো মশলায় দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন।
  11. এবার নারকেলের দুধ, লবণ, চিনি ও আস্ত কাঁচা মরিচ দিয়ে কড়াইটি ঢাকনা দিয়ে ঢেকে দিন।
  12. ধিমে আঁচে ১০ থেকে ১২ মিনিটের জন্য রান্না হতে দিন।
  13. ঝোল মাখোমাখো ও ঘন হয়ে এলে ওপর থেকে গরম মসলার গুঁড়ো, ঘি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।