কই মাছের দোপেঁয়াজা
অবয়ব
| কই মাছের দোপেঁয়াজা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জান। |
| তৈরির সময় | ৪৫ মিনিট – ১ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কই মাছের দোপেঁয়াজা হলো একটি জনপ্রিয় বাঙালি রান্না। এটি একটি মসলাযুক্ত এবং সুস্বাদু মাছের পদ। কই মাছকে প্রচুর পেঁয়াজ, আদা-রসুন ও মশলার সঙ্গে কষিয়ে নরম করে রান্না করা হয়। এই রান্নার বিশেষত্ব হল পেঁয়াজ— যা দুবারে ব্যবহার হয়: একবার ভাজা অবস্থায় ও আরেকবার কাঁচা অবস্থায় মসলা হিসেবে। কই মাছের দোপেঁয়াজা ঝাল-মশলাদার ও খেতে অত্যন্ত সুস্বাদু।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কই মাছ | ৪ থেকে ৬টি (পরিষ্কার করে কেটে ধুয়ে নিন) |
| পেঁয়াজ | ৩টি (২টি পাতলা কুচি, ১টি পেস্ট করা) |
| রসুন বাটা | ১ টেবিল চামচ |
| আদা বাটা | ১ টেবিল চামচ |
| টমেটো | ১টি (সেদ্ধ বা কুচি) |
| কাঁচা লঙ্কা | ৩ থেকে ৪টি |
| হলুদ গুঁড়ো | ১ চা চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ |
| ধনে গুঁড়ো | ১ চা চামচ |
| জিরে গুঁড়ো | ১/২ চা চামচ |
| গরম মসলা গুঁড়ো | ১/২ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| চিনি | সামান্য |
| সরষের তেল | পরিমাণমতো |
| ধনেপাতা কুচি | সাজানোর জন্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে কই মাছগুলোতে হলুদ ও নুন মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
- কড়ায় সরষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। কই মাছ নরম ও ভাঙে সহজে, তাই সাবধানে ভাজুন।
- কড়ায় আর একটু তেল দিয়ে প্রথমে পাতলা কাটা পেঁয়াজগুলো ভাজুন। পেঁয়াজ সোনালি রং ধারন করলে সেগুলি তুলে রাখুন (এটাই দোপেঁয়াজায় মেশানো হবে)।
- পেঁয়াজ ভাজা তেলেই এবার পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিন। কিছুক্ষণ নাড়ার পর টমেটো কুচি দিন।
- এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো, সামান্য চিনি ও নুন দিয়ে ভালোভাবে কষান।
- মসলা থেকে তেল ছেড়ে এলে তাতে ভাজা কই মাছগুলো দিন এবং সব মসলা ভালোভাবে মিশিয়ে নিন।
- ১ কাপ মতো গরম জল দিয়ে ঢেকে দিন। ৮–১০ মিনিট অল্প আঁচে রান্না করুন।
- রান্না শেষে ওপর থেকে ভাজা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও গরম মসলা ছড়িয়ে দিন।
কই মাছের দোপেঁয়াজার উপর ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।