বিষয়বস্তুতে চলুন

ওয়ারাক এনাব

উইকিবই থেকে
ওয়ারাক এনাব
পরিবেশন ৩–৫ জন
তৈরির সময় ১–১.৫ ঘণ্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ওয়ারাক এনাব

রসনার পরিতৃপ্তি ও শরীরের পুষ্টি উভয়ের দিকে যদি আপনার নজর থাকে তবে রান্না করতে পারেন লেবানিজ রন্ধনশৈলীর এই ভিন্ন স্বাদের পদটি।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
গরুর মাংসের কিমা ২ কাপ
আঙুরের পাতা ১০-১২টি
পোলাও চাল ১ কাপ
টমেটো কুচি ১ টেবিল চামচ
লেবানিজ সেভেন স্পাইস মসলা অথবা গরমমসলার গুঁড়া ১ চা–চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা–চামচ
লবণ স্বাদমতো
পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
লেবুর রস আধা কাপ
ধনেপাতা/পার্সলেকুচি ১ চা–চামচ
অলিভ অয়েল ২ টেবিল চামচ
বড় আলু ২টি (গোল করে কাটা)
টমেটো ৫-৬টি (গোল করে কাটা)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. পোলাও চাল ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর ভালো করে পানি ঝরিয়ে নিন।
  2. ঝরঝরে চালের সঙ্গে পেঁয়াজকুচি, বিচি ফেলা টমেটো কুচি, ধনেপাতা কুচি, লবণ ও সেভেন স্পাইস বা গরমমসলার গুঁড়া মিশিয়ে নিন।
  3. এর সাথে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস দিয়ে মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মেখে নিন।
  4. আঙুরপাতাগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
  5. সরাসরি গাছ থেকে পাড়া তাজা আঙুরপাতা হলে ফুটন্ত গরম পানিতে ১ মিনিট রেখে তারপর ব্যবহার করুন।
  6. এবার প্রতিটি আঙুরপাতার ভেতরে চালের পুর ও মাংস দিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নিন।
  7. হাঁড়িতে প্রথমে সামান্য অলিভ অয়েল দিয়ে গোল গোল করে কাটা আলুর টুকরোগুলো বিছিয়ে দিন।
  8. আলুর ওপর গোল করে কাটা টমেটোর টুকরোগুলো সাজিয়ে দিন।
  9. এর ওপর তৈরি করে রাখা আঙুরপাতার রোলগুলো একটি একটি করে বসিয়ে দিন।
  10. ওপর থেকে আরও কিছুটা লেবুর রস ও সামান্য জলপাইয়ের তেল ছড়িয়ে দিন।
  11. একটি ভারি প্লেট দিয়ে রোলগুলো ভালো করে চেপে ঢেকে দিন।
  12. এবার হাঁড়িতে ২ কাপ গরম পানি ঢেলে দিন। ঢাকনা আটকে ৪০ থেকে ৫০ মিনিট একদম কম আঁচে রান্না করুন।
  13. পানি পুরোপুরি শুকিয়ে চাল সেদ্ধ হয়ে এলে হাঁড়িটি চুলা থেকে নামিয়ে নিন।
  14. পরিবেশন পাত্রে নিচে থাকা আলু ও টমেটো ওপরে দিয়ে আঙুরপাতার রোল পরিবেশন করুন।
গরম গরম পরিবেশন করুন।