বিষয়বস্তুতে চলুন

এঁচড় চিংড়ি

উইকিবই থেকে
এঁচড় চিংড়ি
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জন।
তৈরির সময় ৪০–৪৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

এঁচড় চিংড়ি

এঁচড় চিংড়ি বা এঁচোড় চিংড়ি বাঙালি রন্ধনপ্রনালী একটি অসাধারণ স্বাদের ঐতিহ্যবাহী পদ। এঁচোড় বা কাঁচা কাঁঠাল ও চিংড়ি মাছের এই রান্নায় কাঁঠালের মাংসল গঠন ও চিংড়ি মাছের ঘ্রাণ একত্রে মিলিয়ে এক অনন্য স্বাদের সমাহার তৈরি করে। মশলা, আদা-রসুন, টমেটো এবং সরষের তেলে রান্না করা এই পদটি গরম ভাতের সঙ্গে খেতে অতুলনীয়। এটি সাধারণত গ্রীষ্মকালে বেশি রান্না হয় যখন এঁচোড়ে সহজলভ্য, এটি নিরামিষ-আমিষের সুন্দর সংমিশ্রণের একটি দুর্দান্ত খাবার।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
কাঁচা কাঁঠাল বা এঁচোড় ২ কাপ (সেদ্ধ ও টুকরো করা)
ছোট/মাঝারি চিংড়ি মাছ ২০০ গ্রাম (পরিষ্কার করে ধোয়া)
পেঁয়াজ কুচি ১/২ কাপ
আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
লঙ্কা গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১/২ চা চামচ
গরম মসলা গুঁড়ো ১/২ চা চামচ
টমেটো ১টি (কুচি করা)
কাঁচা লঙ্কা ২ থেকে ৩টি
তেজপাতা ১টি
শুকনো লঙ্কা ১টি
সরষের তেল পরিমাণমতো
নুন স্বাদমতো
চিনি ১/২ চা চামচ (ঐচ্ছিক)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. চিংড়ি মাছের গায়ে নুন ও হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। চাইলে বড় চিংড়ি মাছ ব্যবহার করেও এই রান্না করা যায়।
  2. কাঁঠাল বা এঁচোড়ের টুকরো সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। কাঁঠাল বেশি সিদ্ধ করলে ভেঙে যাবে, তাই রান্নার সময় হালকা নাড়ুন।
  3. কড়ায় সরষের তেল গরম করে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন।
  4. এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে নরম ও হালকা ভাজুন যতক্ষননা পেঁয়াজ সোনালি রং ধারন করে।
  5. এবার এতে টমেটো, আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভালোভাবে কষান।
  6. কষানো হয়ে এলে সেদ্ধ কাঁঠাল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজুন।
  7. এবার পরিমাণমতো জল মেশান, জল ফুটে উঠলে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিন।
  8. রান্নার পাত্র ঢেকে দিন এবং ১০–১২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন যতক্ষণ না কাঁঠাল ও চিংড়ি ভালোভাবে নরম হয়ে যায়।
  9. শেষে গরম মসলা ও কাঁচা লঙ্কা ফালি ছড়িয়ে পরিবেশন করুন।
    গরম ভাতের সাথে এঁচোড় চিংড়ি পরিবেশন করুন