বিষয়বস্তুতে চলুন

ইলিশ মাছের মুড়িঘন্ট

উইকিবই থেকে
ইলিশ মাছের মুড়িঘন্ট
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ২-৩ জন।
তৈরির সময় ১ ঘন্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ইলিশ মাছের মুড়ি ঘন্ট

ইলিশ মাছের মুড়ি ঘন্ট বাঙালি রান্নার এক অনন্য ঐতিহ্যবাহী পদ, যেখানে ইলিশ মাছের মাথা, আতপ চাল বা মুগ ডাল এবং মশলার সামান্য ব্যবহারে তৈরি হয় এক সুস্বাদু মিশ্রণ। এই পদে ইলিশের ঘ্রাণ, চালের মোলায়েমতা ও মসলার হালকা স্বাদ একসঙ্গে মিশে এক অনন্য রসনার অভিজ্ঞতা তৈরি করে। এটি সাধারণত পূজো, উৎসব বা বিশেষ উপলক্ষে পরিবেশিত হয় এবং ভাতের সঙ্গে খেতে ভীষণ উপযোগী। ইলিশপ্রেমীদের কাছে এটি এক শ্রদ্ধেয় ও প্রিয় খাবার।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
গোবিন্দভোগ চাল ২ কাপ
ইলিশ মাছের মাথা ২-৩ টুকরো
সর্ষের তেল ২ টেবিল চামচ
ঘি ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
আদা রসুন বাটা ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা ২ টেবিল চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১চা চামচ (ঐচ্ছিক)
হলুদ গুঁড়ো ২ চা চামচ
নুন স্বাদ মতো
ছোট এলাচ ২ টো
তেজপাতা ২ টো
দারচিনি ১ টুকরো
কাঁচালঙ্কা ২ টি (চেরা)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু খোলা হাওয়ায় শুকিয়ে নিন।
  2. মাছের মাথা গুলো নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো রাখুন।
  3. এবার কড়াই তে গরম সর্ষের তেলে ইলিশ মাছের মাথা গুলো খুব ভালো করে ভেজে নিন।
  4. এবার ওই একই তেলে তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিন এবং তাতে পেঁয়াজ কুচি যোগ করে ভাজতে থাকুন।
  5. এবার ওই তেলে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল যোগ করুন ও মাঝারি আঁচে ভালো করে ভাজতে থাকুন।
  6. ৫ মিনিট পর মাছের মাথা ও চালের মধ্যে একে একে সব রকম বাটা ও গুঁড়ো মশলা যোগ করুন এবং তার সাথে নুন এবং হলুদ যোগ করুন।
  7. চাল ও ইলিশ মাছের মাথা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিন।
  8. যখন চাল টা বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে ৩ কাপ মতো জল যোগ করে কিছুক্ষন ফুটতে দিন।
  9. জল ফুটে উঠলে মাছের মাথা গুলো অল্প অল্প ভেঙে দিন, কিন্তু পুরোপুরি ভাঙবেন না।
  10. এবার একটু নাড়িয়ে আগুনের আঁচ কমিয়ে নিন ও কড়াই এর মুখে ঢাকনা লাগিয়ে দশ মিনিট রাখুন।
  11. দশ মিনিট পর ঢাকা খুলে ঘি ও কাঁচালঙ্কা যোগ করুন এবং আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
    গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছের মুড়ি ঘন্ট