বিষয়বস্তুতে চলুন

ইলিশ মাছের মালাইকারি

উইকিবই থেকে
ইলিশ মাছের মালাইকারি
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জন।
তৈরির সময় ৩০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ইলিশ মাছের মালাইকারি

ইলিশ মাছের মালাইকারি হলো ইলিশের ঘ্রাণ ও নারকেল দুধের স্বাদের এক দুর্দান্ত সংমিশ্রণ। এই পদে ইলিশ মাছকে হালকা ভেজে নিয়ে নারকেল দুধ, কাঁচা লঙ্কা ও অল্প মশলার সঙ্গে ধীরে ধীরে রান্না করা হয়, যাতে মাছের স্বাদ অটুট থাকে এবং ঝোল হয় সুস্বাদু ও সুগন্ধযুক্ত। এটি মশলাদার অথচ সহজপাচ্য একটি রান্না, যা গরম ভাতের সঙ্গে পরিবেশিত হলে ভোজনরসিক বাঙালির হৃদয় জয় করে সহজেই।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ইলিশ মাছের টুকরো ৪টি
টক দই এক কাপ
নারকেলের দুধ দু কাপ
আদা বাটা ১ চা চামচ
জিরে বাটা আধ চা চামচ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
কিশমিশ বাটা ১ টেবিল চামচ
হলুদের গুঁড়ো আধ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
চেরা কাঁচা লঙ্কা ৪-৫টি
পেঁয়াজ কুচি ১ কাপ
নুন পরিমাণমতো
চিনি ২ চা চামচ
তেল পরিমাণমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. ইলিশ মাছ যদি টাটকা থাকে তাহলে কাঁচা মাছ দিয়েই রান্না করতে পারেন। আর মাছ বাসি হয় তাহলে প্রথমে হালকা করে ভেজে নিলে ভাল।
  2. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভাজতে দিন।
  3. পেঁয়াজ লাল রং ধারন করলে ও ভাজা ভাজা হয়ে এলে সব বাটা মশলা আর গুঁড়ো মশলা দিয়ে কষাতে থাকুন।
  4. মশলা কষানো হয়ে এলে তাতে টক দই আর নুন দিন ও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
  5. মিনিট পাঁচেক পরে নারকেলের দুধ ঢেলে দিন কড়াইয়ে।
  6. দুধ দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে তাতে চিনি, কাঁচালঙ্কা দিন
  7. এরপর ইলিশ মাছের পিসগুলি দিয়ে দিন।
  8. ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন।
    গরম ভাতের সঙ্গে ইলিশের মালাইকারি পরিবেশন করুন।