ইলিশ পেটি সন্দেশ
অবয়ব
| ইলিশ পেটি সন্দেশ | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | প্রায় ১ ঘন্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ইলিশ পেটি সন্দেশ বাংলার মিষ্টির তালিকায় এক অভিনব সংযোজন। দেখতে এদের ডিম ভরা ইলিশ মাছের পেটির মতো হলেও আসলে এটি একটি সন্দেশ। বাঙালি মিষ্টান্নের এই সৃজনশীল ও সুস্বাদু পদ ছানা দিয়ে তৈরি এবং ইলিশ মাছের পেটির আকৃতিতে গড়া হয়। এটি উৎসব বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশনের জন্য আদর্শ এবং চিনির মিষ্টতা ও এলাচের সুগন্ধে ভরপুর। এই সন্দেশের মখমলি গঠন এবং আকর্ষণীয় আকৃতি এটিকে বাঙালি মিষ্টির মধ্যে একটি বিশেষ স্থান দেয়। সহজ উপকরণে তৈরি এই মিষ্টি সবাইকে মুগ্ধ করে।
উপকরন
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| ছানা | ১.৫ লিটার (তাজা চর্বিযুক্ত দুধ থেকে তৈরি) |
| খেজুর গুড় | ১/২ কাপ (বা স্বাদমতো) |
| চিনি | ৩-৪ চা চামচ |
| গুঁড়ো দুধ | ১/৪ কাপ |
| হলুদ ভোজ্য রং | ১/৪ চা চামচ |
| ঘি | এক চা চামচ |
| ইলিশ মাছের ছাঁচ | ১টি (ঐচ্ছিক, আকৃতি দেওয়ার জন্য) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে ছানাটা খুব ভাল করে হাত দিয়ে মেখে মসৃণ করে নিন এবং পরে গুঁড়ো দুধ দিয়ে আবার ভাল করে মাখতে হবে।
- এবার প্যানে ঘি গরম করে, গুড় দিয়ে একটু নেড়ে,মাখা ছানাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। কম আঁচে একনাগারে নাড়তে হবে। চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
- প্যানের গা ছেড়ে আসলে,একটা পাত্রে ঢেলে ভাল করে চেপে চেপে চৌকো আকার তৈরি করতে হবে। একটু ছানার মিশ্রণ আলাদা করে নিয়ে ওতে হলুদ ভোজ্য রঙ মিশিয়ে নিতে হবে।
- এবার ছানার মিশ্রণ থেকে কিছুটা ছানা নিন এবং হাত দিয়ে চেপে সেগুলিকে ইলিশ মাছের পেটির মতও আকার দিন। যদি আপনার কাছে সন্দেশের ছাঁচ থাকে তাহলে সেটাও ব্যাবহার করতে পারেন। এবার পেটিও সন্দেশ গুলির মাঝখানে চামচ দিয়ে গর্ত করে নিন এবং হলুদ রঙ মেশানো ছানা গোল সেই গর্তে করে ভরে দিন। ঠিক যেমন মাছের পেটের ভেতর ডিম থাকে।
- ছুড়ি দিয়ে সামান্য কারিকুরি করে সন্দেশগুলিকে আরও ভালোভাবে আকার দিন।
ইলিশ পেটি সন্দেশ তৈরি, অতিথি আপ্যায়নে পরিবেশন করুন