ইলিশ খিচুড়ি
অবয়ব
| ইলিশ খিচুড়ি | |
|---|---|
| পরিবেশন | ৫-৬ জন |
| তৈরির সময় | ১ ঘন্টা ৩০ মিনিট-১ ঘন্টা ৪০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ইলিশ খিচুড়ি
বর্ষণমুখর দিনে বা ছুটির দুপুরে সদ্য গরম ইলিশ খিচুড়ি বাঙালির অন্যতম প্রিয় একটি খাবার। সুগন্ধি চাল অথবা যে কোন ঝরঝরে চাল, সুস্বাদু ডাল আর ইলিশ মাছের অতুলনীয় মিশ্রণে খুব সহজেই তৈরি করা যায় এই পদটি। সহজেই তৈরী করা যায় এমন একটি রেসিপি নিচে দেওয়া হলোঃ
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| ইলিশ মাছ | ৮ টুকরা |
| শর্ষের তেল | ১ কাপ |
| লবণ | স্বাদমতো |
| জিরাগুঁড়া | ১ চা-চামচ |
| ধনেগুঁড়া | ১ চা-চামচ |
| পানি | ২ কাপ |
| হলুদগুঁড়া | ২ চা-চামচ |
| লাল মরিচের গুঁড়া | ২ চা-চামচ |
| কাঁচা মরিচ | ১৫–২০টি |
| পেঁয়াজকুচি | ৪ কাপ |
| পেঁয়াজবাটা | ৪ টেবিল চামচ |
| আদাবাটা | ১ টেবিল-চামচ |
| পোলাও চাল | ৬ কাপ |
| মুগ ডাল | ২ কাপ |
| মসুরের ডাল | ২ কাপ |
| গরম পানি | ১৪ কাপ। |
| রসুনবাটা | ১ টেবিল-চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে একটি পাত্রে ইলিশের টুকরাগুলো নিতে হবে।
- এবার আদা, রসুনবাটা সহ সব মসলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- ম্যারিনেট করার জন্য পাত্রটি ঢেকে এক ঘণ্টা রেখে দিন।
- এবার একটি প্যান চুলায় বসিয়ে তেল দিয়ে পেঁয়াজকুচিগুলো ভাজতে থাকুন।
- পেঁয়াজের রঙ বাদামি হয়ে এলে ম্যারিনেট করা মাছ এতে দিয়ে দিন।
- কিছুক্ষণ উল্টেপাল্টে রান্না করে এতে এবার ২ কাপ পানি দিন।
- মাঝারি আঁচে ১০ মিনিট ঢেকে রান্না করুন।
- রান্না হয়ে এলে মাছগুলো আবার উল্টে দিয়ে ৮-১০ টি কাঁচা মরিচ দিয়ে দিন।
- তারপর ৫ মিনিটের জন্য চুলায় দমে রাখুন।
- এবার কিছুটা ঝোলসহ মাছের টুকরাগুলো একটি পাত্রে তুলে রাখুন।
- একটি শুকনো প্যানে মুগ ডাল সামান্য ভেজে নিন, ডালের রঙ পরিবর্তন হয়ে এলে নামিয়ে রাখুন।
- মুগ ডাল গুলো ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করুন।
- মসুরের ডাল ও চাল একসঙ্গে নিয়ে ভালো করে কচলে ধুয়ে নিন। তারপর পানি ঝরতে দিন।
- একটি হাঁড়িতে ইতিপূর্বে মাছ রান্না করা মসলা গুলো ঢেলে দিন, সাথে আরো তেল দিন।
- মুগ ডাল, মসুরের ডাল ও চাল হাঁড়িতে ঢেলে নেড়েচেড়ে ভাজুন। এরপর এতে ফুটন্ত গরম পানি দিয়ে দিন।
- বলক উঠলে ৮-১০ টি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন।
- এবার মাঝারি আঁচে ৫ মিনিটের জন্য হাঁড়িটি ঢেকে দিন।
- ৫ মিনিট পর ঢাকনা তুলে খিচুড়িগুলো নেড়েচেড়ে তার ওপরে মাছগুলো ছড়িয়ে দিন।
- ১০ মিনিটের জন্য দমে রাখুন।
- এরপর চুলা থেকে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।
ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার ইলিশ খিচুড়ি। ঝটপট বানিয়ে ফেলুন আর গরম-গরম পরিবেশন করুন।