ইলিশ কাবাব
অবয়ব
| ইলিশ কাবাব | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৩-৪ জন। |
| তৈরির সময় | ৩০–৩৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ইলিশ কাবাব
ইলিশ কাবাব হলো ইলিশ মাছের এক অভিনব এবং লোভনীয় রূপ, যেখানে ইলিশের নরম, তেলতেলে মাছ মশলা মিশিয়ে গোল করে কাবাবের মতো করে বানানো হয় এবং হালকা ভেজে বা গ্রিল করে পরিবেশন করা হয়। এতে ইলিশের স্বাদ বজায় থাকলেও ভিন্নধর্মী আকার ও গন্ধ থাকে, যা ঐতিহ্যবাহী বাঙালি রান্নার বাইরে এক নতুন অভিজ্ঞতা দেয়। এটি জলখাবার হিসেবেও পরিবেশযোগ্য।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ইলিশ মাছ | ৪ থেকে ৫ টুকরো |
| পেঁয়াজ | ১টি (মাঝারি ও কোঁচানো) |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| কাঁচা লঙ্কা কুচি | ২টি |
| ধনে পাতা কুচি | ১ টেবিল চামচ |
| গরম মসলা গুঁড়ো | ১/২ চা চামচ |
| ভাজা জিরে গুঁড়ো | ১/২ চা চামচ |
| লেবুর রস | ১ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| চিনি | সামান্য |
| আলু | ১টি |
| ডিম | ১টি |
| পাউরুটির গুড়ো | প্রয়োজনে (গোলাকৃতি কাবাব বানাতে ও মচমচে করতে) |
| তেল | ভাজার জন্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- ইলিশ মাছের টুকরো গুলি প্রথমে ভালো করে ধুয়ে নিন। তারপর সেগুলি হাল্কা ভেজে নিন অথবা চাইলেও গরম জলে মাছগুলি সেদ্ধ করে নিতে পারেন।
- তারপর মাছগুলি থেকে সমস্ত কাঁটা বেছে নিয়ে হাত দিয়ে ভেঙে মাছগুলি গুঁড়ো করে নিন
- একটি আলু সেদ্ধ করে নিন এবং ভালো করে থেতলে নিন।
- এবার একটি বড় বাটিতে গুঁড়ো করা ইলিশ মাছ, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবুর রস, গরম মসলা, জিরে গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার মিশ্রণটি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন যাতে সেটি সামান্য কঠিন আকার ধারন করে।
- মিশ্রণটি ফ্রিজ থেকে বের করুন। হাতে অল্প তেল মেখে মিশ্রণ্টি থেকে কিছুটা নিয়ে হাতের সাহায্যে চেপে ছোট ছোট গোল বা চ্যাপ্টা আকারের কাবাব গড়ে নিন।
- একটি ডিম ফেটিয়ে নিন ও সেই ফেটানো ডিমে একটি একটি করে কাবাব ডুবিয়ে নিন। এবার সেই ডিমে চোবানো কাবাবের উপর পাউরুটির গুড়ো দিয়ে ঢেকে দিন। প্রতিটি কাবাবকেই এভাবে প্রস্তুত করুন।
- কড়ায় তেল গরম করে মাঝারি আঁচে একে একে কাবাবগুলো দিন। কাবাবগুলি সোনালি রং ধারন না করা অবধি ভাজুন।চাটনি, সালাদ বা সস দিয়ে গরম গরম ইলিশ কাবাব পরিবেশন করুন।