বিষয়বস্তুতে চলুন

ইলিশের একচড়া

উইকিবই থেকে
ইলিশের একচড়া
রন্ধনপ্রণালী বিভাগ মাছ রন্ধনপ্রণালী
পরিবেশন মাছের পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন।
তৈরির সময় ৪৫ মিনিট মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ইলিশের একচড়া

পূর্ববঙ্গের একটি ঐতিহ্যবাহী বাঙালী রান্না হল মাছের একচড়া। নদীমাতৃক বাংলাদেশে মাছের অভাব নেই। বর্ষাকাল এলেই বিভিন্নন রকমের মাছ শোভা পায় বাঙালীর পাতে যাদের মধ্যে অন্যতম হল ইলিশ। এই ইলিশ মাছ দিয়েই মূলত বানানো হয় একচড়া। যদিও যে কোনও তৈলাক্ত মাছ দিয়েই এই রান্না করা যায়। তবে ইলিশ মাছে স্বাদ বেশি খোলে। সর্ষে ইলিশ বা ইলিশ ভাপার বদলে ভিন্নস্বাদের ইলিশ মাছের রান্না খেতে মন চাইলে বানাতেই পারেন এই ইলিশ একচড়া।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ইলিশ বা যে কোনও তৈলাক্ত মাছের টুকরো ৪টি
পেঁয়াজ (মাঝারি মাপের) ২টি
আদার টুকরো (মাঝারি মাপের) ২টি
রসুনের কোয়া ৪-৫টি
কাঁচা লঙ্কা ৬-৭টি
ধনেপাতা ১ মুঠো
লেবুর রস ১ টেবিল চামচ
সর্ষের তেল ১/৪ কাপ
গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
নুন স্বাদমতো
চিনি সামান্য

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. মাছের টুকরো গুলোকে নুন আর হলুদ মাখিয়ে মিনিট দশেক রেখে দিন।
  2. একটি মিক্সির জারে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা দিয়ে জল ছাড়া দু-এক বার ঘুরিয়ে নিন। এই মশলাটি বাটা হবে না, বরং খুব মিহি কুচি করে নিতে হবে।
  3. এ বার মিশ্রণটি মাছের উপরে ঢেলে দিন। তার সঙ্গে দিন লেবুর রস। ১ টেবিল চামচ তেল রেখে বাকি সর্ষের তেল, গুঁড়ো দুধ, অল্প চিনি এবং স্বাদমতো নুন। হাতে করে সব মশলা মাছের সঙ্গে ভাল ভাবে মাখিয়ে নিন।
  4. একটি কড়াই আগুনের আঁচে বসিয়ে মশলা মাখানো মাছ এবং সমস্ত মশলা দিয়ে দিন। বাটি ধোয়া জল দিন সামান্য। এর পরে মাঝারি আঁচে ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না করুন। ১৫ মিনিট পরে ঢাকা খুলে মাছের টুকরোগুলো উল্টে দিন। দেখবেন, মাছের যে দিকটা নীচের দিকে রয়েছে, সেই দিকটি লালচে হয়ে যাবে। তবে বুঝবেন ঠিক রান্না হয়েছে।
  5. মাছ উল্টে দেওয়ার পরে ঢেকে আরও ৫-৭ মিনিট রান্না হতে দিয়ে তার পরে ঢাকা খুলুন। আঁচ বন্ধ করে উপরে তুলে রাখা ১ টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে দিন।
    গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের একচড়া

তথ্যসূত্র

[সম্পাদনা]