বিষয়বস্তুতে চলুন

আলু বেগুনের ঝোল

উইকিবই থেকে
আলু বেগুনের ঝোল
পরিবেশন ৩-৪ জন
তৈরির সময় ২০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

আলু বেগুনের ঝোল

আলু বাংলাদেশে সারাবছর পাওয়া যায়। তবে শীতকালের বেগুন দিয়ে এই রান্না করলে স্বাদ অসাধারণ হবে। এই তরকারি রান্না করতে তেল মসলার ব্যবহার কম হয়। তবে যারা তেল মসলা বেশি পছন্দ করেন তারা রান্নার সময় পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তবে ঝোল জাতীয় তরকারিতে তেল মসলা কম ব্যবহার করে ঠিকঠাক কষালেই রান্না মজাদার হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
বড় আলু পাতলা লম্বা করে কাটা ১ টি
টমেটো ফালা করা ১ টি
মাঝারি মাপের বেগুন লম্বা করে কাটা ১ টি
পেঁয়াজ কুচি ২ টি
রসুন কোয়া ৫-৬টি
কাঁচা মরিচ ৪-৫টি
সরিষার বা সয়াবিন তেল ৩ টেবিল-চামচ
লবণ পরিমাণমতো
গুঁড়া মসলা ¼ কাপ
হলুদ গুঁড়া পরিমাণমত
পাঁচ ফোড়ন ১ চা চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. আলু বেগুন কেটে ধুয়ে রাখুন.টমেটো ধুয়ে ফালা করে রাখতে হবে।
  2. কড়াই চুলাতে বসিয়ে সামান্য তেলে বেগুন ভেজে নিতে হবে।
  3. বাকি তেল হালকা গরম হলে পাঁচ ফোড়ন দিতে হবে।
  4. তারপরে পেঁয়াজ, রসুন, কিছু মরিচ দিয়ে বাদামি রঙের করে ভাজতে হবে।
  5. সামান্য পানি দিয়ে বাকি মসলা, হলুদ, লবণ নিয়ে কিছুটা কষায় নিতে হবে।
  6. আলু, বেগুন দিয়ে ভালোভাবে নেড়ে ২ কাপ পানি দিয়ে রান্না করতে হবে।
  7. পানি ফুটে গেলে বাকি কাচা মরিচ দিতে হবে।
  1. চুলা থেকে নামানোর পরে গরম মসলার গুঁড়া হালকা ছড়িয়ে দিলে সুন্দর ঘ্রাণ আসে।
  2. সরিষা ও পোস্ত বাটা দিয়েও রান্না করা যাবে।