বিষয়বস্তুতে চলুন

আলু পুরি

উইকিবই থেকে
আলু পুরি
রন্ধনপ্রণালী বিভাগ নাস্তা
পরিবেশন ৪ জন
খাদ্য শক্তি প্রায় ২০০ কিলোক্যালরি (প্রতি পিস)
তৈরির সময় ৪০ মিনিট
কষ্টসাধ্য
টীকা বিকেলের বা সকালের নাস্তার জন্য উপযুক্ত একটি মুখরোচক আইটেম


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

আলু পুরি

ডিমের পুরি একটি জনপ্রিয় ও মুখরোচক নাস্তা যা বিশেষ করে বিকেলের সময় বা অতিথি আপ্যায়নে পরিবেশন করা হয়। এই পুরির ভিতরে থাকে ডিম ও মসলা মিশ্রিত সুস্বাদু পুর, যা খেতে ক্রিস্পি ও ঝাল-মিষ্টি স্বাদের।

উপকরণ

[সম্পাদনা]

পুরির জন্য ডো:

উপকরণ পরিমাণ
ময়দা ২ কাপ
লবণ ১/২ চা চামচ
তেল ময়দা মাখার জন্য ২ টেবিল চামচ এবং ভাজার জন্য পরিমানমতো
পানি প্রয়োজনমতো

পুরের জন্য:

উপকরণ পরিমাণ
সেদ্ধ আলু ২টি বড় আকারের (পেস্ট করা)
পেঁয়াজ কুচি ১/২ কাপ
শুকনা মরিচ ৩টি
ধনে পাতা কুচি ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
গরম মসলা গুঁড়ো ১/৪ চা চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. ময়দার সঙ্গে ২ টেবিল চামচ তেল ও লবণ দিয়ে ঝরঝরে করে নিন।
  2. এরপর পরিমাণমতো পানি মিশিয়ে মথে ডো তৈরি করে নিন। ডো খুব নরমও হবেনা আবার শক্তও হবে না। ডো ১৫ মিনিট ভাল করে ঢেকে রেখে দিন।
  3. অন্যদিকে আলুর সঙ্গে ১ কাপ পানি ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আলুগুলো মথে নিন।
  4. সরিষার তেলে শুকনা মরিচ টেলে গুঁড়া করে নিন।
  5. পেঁয়াজ বেরেস্তা করে গুঁড়া করে নিন।
  6. আলুর সঙ্গে তেল, মরিচ গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা গুঁড়া, ধনে পাতা কুচি মিশিয়ে ভর্তা করে নিন। হয়ে গেল আলুর পুর।
  7. ময়দার ডো ভাগ করে প্রতি ভাগ ময়ানে আলুর পুর ভরে মুখ বন্ধ করে নিন।
  8. পুরির আকৃতিতে বেলে নিন।
  9. মাঝারি আঁচে গরম তেলে একে একে পুরিগুলো ভাজুন যতক্ষণ না তা সোনালি ও মচমচে হয়।
  10. গরম গরম পরিবেশন করুন সস বা চাটনির সাথে।