বিষয়বস্তুতে চলুন

আলু পরোটা

উইকিবই থেকে
আলু পরোটা
রন্ধনপ্রণালী বিভাগ বাংলাদেশি খাবার
পরিবেশন ৩-৪ জন
খাদ্য শক্তি প্রায় ২৮০ কিলোক্যালরি (প্রতি পরোটা)
তৈরির সময় ২০ মিনিট
কষ্টসাধ্য
টীকা আলু পরোটা একটি প্রিয় সকালের নাস্তা, যা মূলত মশলা-মাখানো আলু খামির ভেতরে ভরে তৈরি করা হয়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

আলু পরোটা

আলু পরোটা দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় খাবার, বিশেষত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতের ঘরে ঘরে এটি নাস্তা বা রাতের খাবার হিসেবে তৈরি করা হয়। সেদ্ধ আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ ও মসলা দিয়ে তৈরি পুর খামিরে ভরে তা ভেজে বা সেঁকে পরিবেশন করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
ময়দা ২ কাপ
লবণ ১/২ চা চামচ (খামির জন্য)
তেল ২ টেবিল-চামচ (খামির জন্য)
পানি প্রয়োজনমতো (খামি তৈরি করতে)
সেদ্ধ আলু ৩-৪টি মাঝারি সাইজ (মিহি করে চটকানো)
পেঁয়াজ কুচি ১/২ কাপ
কাঁচা মরিচ কুচি ২টি
ধনে পাতা কুচি ২ টেবিল-চামচ
ভাজা জিরা গুঁড়ো ১/২ চা চামচ
লবণ স্বাদমতো (পুরের জন্য)
তেল বা ঘি ভাজার জন্য পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে ময়দা, লবণ ও তেল মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে নরম খামি তৈরি করুন। ঢেকে রাখুন ১৫ মিনিট।
  2. পুর তৈরির জন্য একটি পাত্রে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনে পাতা, জিরা গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
  3. খামি থেকে মাঝারি আকারের লেচি কেটে বেলে নিন।
  4. মাঝখানে এক চামচ আলুর পুর দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে গোল করে বন্ধ করে দিন। আবার ধীরে ধীরে চেপে বেলে নিন যেন পুর বেরিয়ে না যায়।
  5. তাওয়ায় তেল বা ঘি গরম করে পরোটাটি দুই পাশ থেকে সোনালি করে ভেজে নিন।
  6. সবগুলো পরোটা একইভাবে বানিয়ে পরিবেশন করুন।

পরিবেশন

[সম্পাদনা]

আলু পরোটা পরিবেশন করুন টক দই, চাটনি বা আচার দিয়ে। চাইলে সাথে এক কাপ গরম চা পরিবেশন করতে পারেন।

পরামর্শ

[সম্পাদনা]
  • খামি বেশি শক্ত হলে পরোটা ভাজার সময় ফেটে যেতে পারে। তাই খামি নরম রাখুন।
  • পুরে চাইলে চাট মসলা বা সামান্য লেবুর রস মেশানো যায় বাড়তি স্বাদের জন্য।
  • বাচ্চাদের জন্য মরিচ কম ব্যবহার করুন।