আম চিংড়ী
অবয়ব
| আম চিংড়ী | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | ৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
আম চিংড়ী হল একটি স্নিগ্ধ ও অম্ল-মিষ্টি স্বাদের বাঙালি রান্না, যেখানে কাঁচা টক আমের সঙ্গে চিংড়ি মাছের মেলবন্ধন অসাধারণ রকমের সুস্বাদু। এই পদে চিংড়ি মাছকে হালকা ভেজে নিয়ে কাঁচা আমের টুকরো বা বাটা দিয়ে সরষের তেল, কাঁচা লঙ্কা, আর অল্প মসলা দিয়ে রান্না করা হয়। কাঁচা আমের টক আর চিংড়ির মিষ্টি স্বাদ একত্রে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা তৈরি করে। গরম ভাতের সঙ্গে পরিবেশিত এই পদ গ্রীষ্মকালে বিশেষ জনপ্রিয় ও রুচিবর্ধক।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিংড়ি মাছ | ২০০ গ্রাম |
| কাঁচা আম | ১টি (ছোট টুকরো করে কাটা বা বাটা) |
| কাঁচা লঙ্কা | ৪–৫টি (চেরা) |
| পেঁয়াজ কুচি | ১টি (ঐচ্ছিক) |
| নুন ও চিনি | স্বাদ মত |
| হলুদ গুঁড়ো | ১/২ চামচ |
| লঙ্কা গুঁড়ো | ১/২ চা চামচ (ঐচ্ছিক) |
| সর্ষের তেল | ৩ টেবিল চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- চিংড়ি মাছ ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
- কড়ায় সরষের তেল গরম করে মাছগুলি হালকা ভেজে তুলে রাখুন।
- একই কড়ায় বাকি তেলে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি (যদি ব্যবহার করেন) দিয়ে হালকা ভেজে নিন।
- তারপর সেই কড়াইতে কাঁচা আমের টুকরো/বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো ও সামান্য নুন দিয়ে কিছুক্ষণ কষান। কাঁচা আম খুব বেশি টক হলে তাতে চিনি মেশাতে পারেন।
- অল্প জল দিয়ে ঢেকে দিন, যাতে আম সেদ্ধ হয়ে একটু গলে যায়।
- এরপর ভাজা চিংড়ি মাছ ও সামান্য চিনি দিয়ে ৫–৭ মিনিট রান্না করুন।
- ঝোল ঘন হলে ও আম-চিংড়ি একসঙ্গে মিশে গেলে নামিয়ে নিন।
গ্রীষ্মকালে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম চিংড়ী।