আমের ফালুদা
অবয়ব
| আমের ফালুদা | |
|---|---|
| পরিবেশন | ২–৩ জন |
| তৈরির সময় | ১৫–২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
আমের ফালুদা
গরমে ব্রহ্মতালু তেতে উঠলে মাথা ঠান্ডা করতে তৈরি করতে পারেন এই সল্পায়াসসাধ্য পদটি।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| তোকমা | ২ টেবিল চামচ |
| চৌকো করে কাটা জেলোটিন | ১ কাপ |
| নুডলস | ১ কাপ |
| দুধ | আধা লিটার |
| চিনি | আধা কাপ |
| কনডেন্সড মিল্ক | আধা কাপ |
| পাকা আম | ২টি |
| আমের মণ্ড | ১ কাপ |
| ভ্যানিলা আইসক্রিম | পরিমাণমতো |
| কাঠবাদামকুচি, পেস্তাবাদামকুচি | ২ টেবিল চামচ |
| বরফকুচি | পরিমাণমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- পানিতে তোকমা দানা ভিজিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর তা নরম হয়ে ফুলে উঠলে অতিরিক্ত পানি ছেঁকে নিন।
- প্যাকেটের নির্দেশিকা অনুসরণ করে জেলোটিন প্রস্তুত করে নিন।
- একটি পাত্রে পানি ফুটিয়ে ফালুদার নুডলস সেদ্ধ করে নিন। নরম হয়ে এলে ঠান্ডা পানিতে ধুয়ে আলাদা পাত্রে তুলে রাখুন।
- দুধ ভালো করে ফুটিয়ে ঘন করুন। তারপর চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে কক্ষ তাপমাত্রায় এনে ফ্রিজে ঠান্ডা হতে দিন।
- একটি পাকা আম ছোট ছোট চৌকো করে কেটে নিন। আরেকটি আম ব্লেন্ডারে পিষে মসৃণ মণ্ড বানিয়ে রাখুন।
- পরিবেশন গ্লাসের ভিতর প্রথমে জেলোটিন দিন। এরপর ক্রমান্বয়ে নুডলস, ভেজানো তোকমা, কাটা আম, আমের মণ্ড ও ঠান্ডা করে রাখা দুধ যোগ করুন।
- ফালুদার ওপর এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম, বাদাম কুচি, কয়েক টুকরো আম ও সামান্য বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার আমের ফালুদা।
ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।