আমসত্ত্ব সন্দেশ
অবয়ব
| আমসত্ত্ব সন্দেশ | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | প্রায় ১ ঘণ্টা ৫৩ মিনিট - ২ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
আমসত্ত্ব সন্দেশ বাঙালি মিষ্টান্নের একটি সুস্বাদু ও সৃজনশীল পদ, যা তাজা ছানা ও আমসত্ত্বের মিশ্রণে তৈরি। আমসত্ত্বের টক-মিষ্টি স্বাদ এই সন্দেশকে একটি স্বতন্ত্র স্বাদ দেয়, যা গ্রীষ্মকালীন উৎসব বা বিশেষ অনুষ্ঠানে পরিবেশনের জন্য আদর্শ। এলাচের সুগন্ধ ও আমসত্ত্বের স্বাদ এই মিষ্টিকে আরও আকর্ষণীয় করে। সহজ উপকরণে তৈরি এই সন্দেশ আমপ্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।
উপকরন
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| আমসত্ত্ব | ৬ টুকরো লম্বা করে কাটা |
| ছানা | ২০০ গ্ৰাম |
| চিনি | ২ টেবিল চামচ |
| ঘন দুধ (কনডেন্সড মিল্ক) | ৪ টেবিল চামচ |
| আমন্ড, পেস্তা, কিসমিস | প্রয়োজন অনুযায়ী |
| ঘি | ১ চা চামচ |
| এলাচ গুঁড়ো | ১/২ চা চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে সব সরঞ্জাম গুলি এক জায়গায় সাজিয়ে নিতে হবে।
- এবার কড়াতে এক চা চামচ ঘি দিয়ে ওতে ছানা, চিন,ি আন্দাজ মতো ঘন দুধ (কনডেন্সড মিল্ক), এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সন্দেশের পুর তৈরি করে নিতে হবে।
- এরপর আমসত্ত্ব গুলো একটি করে কেটে সন্দেশের পুর দিয়ে গোল করে পাকিয়ে চোঙের আকার দিতে হবে। এইভাবে প্রত্যেকটি সন্দেশ বানিয়ে নিতে হবে।
- সন্দেশের উপর আমন্ড, পেস্তা কুচি ও কিসমিস দিয়ে সাজিয়ে নিন।
পরিবেশন করুন সুস্বাদু আমসত্ত্ব সন্দেশ