বিষয়বস্তুতে চলুন

আমরস

উইকিবই থেকে
আমরস
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন
পরিবেশন ৪-৫ জন
খাদ্য শক্তি উচ্চ
তৈরির সময় ১০ মিনিট (শীতলীকরণ বাদে)
কষ্টসাধ্য
টীকা আমের মিষ্টতা বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। ভালো ফল পেতে আমগুলো ব্যবহারের আগে অন্তত দুই ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে পারেন, এতে আমের উষ্ণ গুণাগুণ হ্রাস পায়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

আমরস

আমরস হলো ভারতীয় উপমহাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টান্ন যা মূলত পাকা আমের ক্বাথ থেকে তৈরি করা হয়। বিশেষ করে গুজরাটি, মারাঠি এবং রাজস্থানী রন্ধনশৈলীতে এটি একটি অপরিহার্য পদ। গ্রীষ্মের দুপুরে এটি যেমন তৃপ্তিদায়ক, তেমনি উৎসব-অনুষ্ঠানে গরম গরম লুচি বা পুরির সাথে এর স্বাদ অতুলনীয়।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
পাকা ও মিষ্টি আম (আলফানসো হলে ভালো) ৪টি
শীতল তরল দুধ ১/৩ কাপ
চিনি ২ চা চামচ (স্বাদমতো)
এলাচ গুঁড়ো ১/২ চা চামচ
কাজু বাদাম (সাজানোর জন্য) ৪-৫টি
জাফরান বা কেশর (সাজানোর জন্য) ১ চিমটি

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে পাকা আমগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিন। এরপর আমের খোসা ছাড়িয়ে আঁটি বাদ দিয়ে মাংসল অংশটি ছোট ছোট টুকরো করে কেটে নিন।
  2. একটি পেষাই যন্ত্রের (ব্লেন্ডার) মধ্যে আমের টুকরোগুলো নিন। এবার এতে চিনি, শীতল দুধ এবং এলাচ গুঁড়ো যোগ করুন।
  3. সব উপকরণ একসাথে খুব ভালো করে পিষে নিয়ে একটি মসৃণ ও ঘন মণ্ড বা ক্বাথ তৈরি করুন। খেয়াল রাখবেন যেন আমের কোনো বড় দলা না থাকে। যদি মিশ্রণটি খুব বেশি ঘন মনে হয়, তবে সামান্য দুধ মিশিয়ে পুনরায় পিষে নিতে পারেন।
  4. তৈরি করা অমরস একটি বড় পাত্রে ঢেলে নিন। এবার পাত্রটি ঢেকে রেফ্রিজারেটরে অন্তত এক ঘণ্টা রেখে দিন।
  5. পরিবেশনের আগে হিমাগার থেকে বের করে ওপর থেকে কাজু বাদাম কুচি এবং জাফরান ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে নিন।

পরামর্শ ও সতর্কতা

[সম্পাদনা]
  • আমের ধরণ: অমরসের জন্য আঁশহীন এবং মিষ্টি আম ব্যবহার করা সবচেয়ে ভালো। আলফানসো বা হিমসাগর আম এই পদের জন্য আদর্শ।
  • ঘনত্ব: অমরস সাধারণত একটু ঘন হয়, তাই খুব বেশি দুধ বা জল মিশিয়ে এটিকে পাতলা করবেন না, নয়তো এটি ফলের পানীয়তে পরিণত হবে।
  • বিকল্প: যারা চিনি এড়িয়ে চলতে চান, তারা মধুর ব্যবহার করতে পারেন।
গরম লুচি, পুরি কিংবা পরোটার সাথে এই ঠান্ডা অমরস পরিবেশন করুন।