বিষয়বস্তুতে চলুন

আমড়ার টক

উইকিবই থেকে
আমড়ার টক
রন্ধনপ্রণালী বিভাগ পার্শ্ব পদ
পরিবেশন ৮–১০ জন
তৈরির সময় ৪০ মিনিট
কষ্টসাধ্য
টীকা আমড়ার টক একটি টক, মিষ্টি এবং ঝাঁঝালো স্বাদের পদ যা বিশেষত গরমের সময় জনপ্রিয়। এটি সহজে তৈরি করা যায় এবং রুচিকর উপাদানগুলি একসাথে মিশিয়ে একটি দুর্দান্ত স্বাদ তৈরি করা হয়।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

আমড়ার টক

আমড়া একটি মৌসুমি ফল, যার টক-মিষ্টি স্বাদ আছে। এটি অনেকের পছন্দের। আমড়ার টক বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পদ এবং এটি এমন এক মজাদার খাবার যা ভাত বা খিচুড়ির সাথে খাওয়া যেতে পারে।

উপকরণ

[সম্পাদনা]
নাম পরিমাণ
আমড়া ১ কেজি
রসুন ১/২ কাপ
আস্ত শুকনা মরিচ ৪টি
মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
সরিষা গুঁড়া ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়া ২ চা চামচ
লবণ পরিমাণমতো
সিরকা ১ টেবিল চামচ
চিনি ২ টেবিল চামচ
সরিষার তেল ৩ টেবিল চামচ
তেজপাতা ২টি

প্রস্তুত প্রণালী

[সম্পাদনা]
  1. আমড়া ধুয়ে খোসা ছড়িয়ে নিন।
  2. ছোট ছোট ফালি করে কেটে নিন।
  3. রসুন ছেঁচে নিন।
  4. মরিচ টেলে গুঁড়ো করে নিন।
  5. কড়াইয়ে তেল দিয়ে গরম হলে রসুন দিন।
  6. রসুন লাল হয়ে আসলে মরিচ, হলুদ, পাঁচফোড়ন গুঁড়ো ও লবণ দিয়ে দিন। ভালোভাবে মিশিয়ে ২–৩ মিনিট কষিয়ে নিন, যাতে মসলাগুলি ভালোভাবে মিশে যায়।
  7. মসলা কষানো হলো আমড়াগুলো দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন ৫ মিনিট। চিনি দিয়ে দিন। পানি বের হলে প্যান ঢেকে দিন ১০ মিনিটের জন্য। মাঝে কয়েকবার নেড়ে দেবেন।
  8. ১০ মিনিট রান্না করার পর আস্ত শুকনা মরিচ, আদা বাটা ও চিনি দিয়ে নাড়তে থাকুন।
  9. সিরকা দিয়ে আবার ঢেকে দিন।
  10. তেল উপরে উঠে আসলে নামিয়ে নিন।
  11. আচার ঠান্ডা হয়ে এলে কাঁচের বোয়ামে রেখে দিন।

পরিবেশন

[সম্পাদনা]

আমড়ার টক একটি মজাদার এবং টক-মিষ্টি স্বাদের পদ যা সাধারণত ভাত, পোলাও বা খিচুড়ির খাওয়া হয়।