আফলাতুন
অবয়ব
| আফলাতুন | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | নাস্তা |
| পরিবেশন | ৩–৫ জন |
| তৈরির সময় | ৫০–৬০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
আফলাতুন
আড্ডা কিংবা একদণ্ড বিশ্রামের সময় খাওয়ার জন্য স্বল্পায়াসে তৈরি করে ফেলতে পারেন চায়ের মিতে আফলাতুন।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ময়দা | সিকি কাপ |
| সুজি | সিকি কাপ |
| গুঁড়া দুধ | সিকি কাপ |
| ঘি | সিকি কাপ |
| ডিম | ২টি |
| চিনি | আধা কাপ |
| এলাচিগুঁড়া | আধা চা-চামচ |
| বেকিং পাউডার | ১ চিমটি |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- একটি পাত্রে চিনি, ডিম ও ঘি একসাথে খুব ভালো করে ফেটিয়ে একপাশে রেখে দিন।
- অন্য একটি শুকনা পাত্রে ময়দা, সুজি, গুঁড়ো দুধ, এলাচের গুঁড়ো এবং বেকিং পাউডার একত্রে মিশিয়ে নিন।
- এই মিশ্রণটি ধাপে ধাপে আগে থেকে ফেটিয়ে রাখা চিনি ও ডিমের মিশ্রণে যোগ করুন।
- সবকিছু আলতো হাতে মিশিয়ে কেকের ব্যাটারের মতো একটি মিহি মিশ্রণ তৈরি করে নিন।
- এবার একটি চারকোনা কেকের ছাঁচে সামান্য ঘি ব্রাশ করে তাতে মিশ্রণটি ঢালুন। ১৬০ ডিগ্রি সেলসিয়াসে আগে থেকে গরম করা ওভেনে ৩৫ মিনিটের জন্য বেক হতে দিন।
- কেকের উপরিভাগ গাঢ় সোনালি রঙ ধারণ করলে ওভেন থেকে সাবধানে বের করে নিন।
- পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ছাঁচ থেকে বের করে ঐতিহ্যবাহী আফলাতুনের স্টাইলে আয়তাকার টুকরো করে কেটে পার্চমেন্ট পেপারে জড়িয়ে পরিবেশন করুন।
গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন।