আফগানি কড়াই মাটন
অবয়ব
| আফগানি কড়াই মাটন | |
|---|---|
| পরিবেশন | ৩-৫ জন |
| তৈরির সময় | ৪০-৫০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
আফগানি কড়াই মাটন
এক হেঁসেলের রান্না খেয়ে যাদের প্রাণ ভরে না সেই খাদ্যরসিকদের উদরসুখের জন্য রান্না করতে পারেন সুদূর দক্ষিণ এশিয়ার আফগানি কড়াই মাটন।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| খাসির মাংস | দেড় কেজি |
| টক দই | আধা কাপ |
| আদা বাটা | ১ টেবিল চামচ |
| রসুন বাটা | ১ টেবিল চামচ |
| মরিচ গুঁড়া | ১ চা চামচ |
| কাঁচা মরিচ বাটা | ১ চা চামচ |
| পেঁয়াজ বেরেস্তা | আধা কাপ |
| কাজুবাদাম | ১৬টি |
| গরমমসলার গুঁড়া | ২ চা চামচ |
| টমেটো পিউরি | আধা কাপ |
| কাসুরি মেথি | ২ চা চামচ |
| লেবুর রস | ২ টেবিল চামচ |
| লবণ | পরিমাণমতো |
| তেল | ১ কাপ |
| তাজা ক্রিম | আধা কাপ |
| দুধ | আধা কাপ |
| জাফরান | সামান্য |
| ধনেপাতাকুচি | ৩ টেবিল চামচ |
| শাহি জিরা | ১ চা চামচ |
| কয়লা | ২-৩ টুকরা |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- মাংস ভালোভাবে ধুয়ে পানি পুরোপুরি ঝরিয়ে নিন।
- এরপর মাংসে টক দই, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, সামান্য লবণ, লেবুর রস ও মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন।
- মশলা মাখানো মাংস তিন থেকে চার ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।
- মাঝেমধ্যে ফ্রিজ থেকে বের করে হাত দিয়ে আবারও একটু উল্টেপাল্টে মাখিয়ে নিন। তবে নতুন করে মসলা যোগ করবেন না।
- চুলায় ননস্টিক কড়াই বসিয়ে একদম অল্প আঁচে রান্না করে মাংসের ভেতরের পানি সম্পূর্ণ শুকিয়ে নিন।
- একটি ব্লেন্ডারে কাজুবাদাম, বেরেস্তা, ধনেপাতা কুচি এবং সামান্য তরল দুধ দিয়ে মিহি মিশ্রণ তৈরি করুন।
- বাকি দুধের মধ্যে জাফরান ভিজিয়ে একপাশে সরিয়ে রাখুন।
- কড়াইয়ে বাকি তেলটুকু গরম করে নিয়ে তাতে শাহি জিরার ফোড়ন দিন।
- তেল থেকে সুবাস বের হলে বাকি আদা ও রসুন বাটা, টমেটো পিউরি, কাঁচা মরিচ বাটা এবং ব্লেন্ড করা কাজুবাদামের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ ভালো করে ভুনিয়ে নিন।
- মশলা ভুনা হয়ে গেলে রান্না করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে কষিয়ে নিন।
- কষানো মাংসের ভেতর ১ কাপ গরম পানি ঢেলে দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন।
- ঝোল কিছুটা কমে এলে ওপর থেকে গরম মসলার গুঁড়া এবং জাফরান ভেজানো দুধ ঢেলে দিন।
- ঝোল আরও ঘন হয়ে এলে কাসুরি মেথি ও তাজা ক্রিম মিশিয়ে দিন।
- অন্য একটি চুলায় কয়লার টুকরো জ্বালিয়ে গনগনে লাল করে নিন। একটি ছোটখাটো স্টিলের বাটিতে টুকরোগুলো তুলে রাখুন।
- এরপর মাংসের পাত্রের ঠিক মাঝখানে কয়লার বাটিটি বসিয়ে দিন। কয়লার ওপর সামান্য ঘি ছড়িয়ে দ্রুত ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিন।
- পরিবেশনের ঠিক আগে কয়লার বাটিটি সাবধানে তুলে ফেলুন।
পরোটা, পোলাও বা সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।