বিষয়বস্তুতে চলুন

আনারস দিয়ে ইলিশ মাছের টক

উইকিবই থেকে
আনারস দিয়ে ইলিশ মাছের টক
রন্ধনপ্রণালী বিভাগ মাছ
পরিবেশন ৪ জন
খাদ্য শক্তি মাঝারি
তৈরির সময় ৩০ মিনিট
কষ্টসাধ্য
টীকা আধাপাকা আনারস ব্যবহার করলে টক ও মিষ্টির স্বাদ সবচেয়ে ভালো ভারসাম্যে থাকে।


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

আনারস দিয়ে ইলিশ মাছের টক

আনারস দিয়ে ইলিশ মাছের টক বাংলা রান্নার একটি ব্যতিক্রমী ও সুস্বাদু পদ। ইলিশ মাছের সমৃদ্ধ স্বাদের সঙ্গে আনারসের হালকা টক-মিষ্টি স্বাদ মিলে এই রান্নায় এক অনন্য স্বাদ তৈরি করে।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ইলিশ মাছ ৪ টুকরা
আধাপাকা আনারস ১টি ছোট (খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করা)
সবুজ এলাচ ১–২টি
তেজপাতা ১–২টি
মৌরি ১/৪ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
লাল মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
কাঁচা মরিচ ৩–৪টি (চেরা)
আদা বাটা ১ চা চামচ
মৌরি গুঁড়ো ১ টেবিল চামচ
সরিষার তেল ৪ টেবিল চামচ
লবণ স্বাদমতো
কুসুম গরম জল ১/২ কাপ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. আনারসের অর্ধেক অংশ ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন। এরপর ছেঁকে রস আলাদা করে রাখুন। বাকি আনারস কিউব আকারে রেখে দিন।
  2. একটি ছোট বাটিতে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, মৌরি গুঁড়ো ও আদা বাটা সামান্য জল দিয়ে মিশিয়ে মসলার পেস্ট তৈরি করুন।
  3. ইলিশ মাছে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
  4. কড়াইতে সরিষার তেল গরম করে মাছ হালকা ভেজে তুলে রাখুন। মাছ খুব টাটকা হলে ভাজা না দিয়েও ব্যবহার করা যায়।
  5. একই তেলে হালকা ভাঙা এলাচ, মৌরি, তেজপাতা ও চেরা কাঁচা মরিচ দিয়ে ফোড়ন দিন।
  6. এবার তৈরি করে রাখা মসলার পেস্ট দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট কষিয়ে নিন যতক্ষণ না তেল আলাদা হতে শুরু করে।
  7. আঁচ কমিয়ে ধীরে ধীরে আনারসের রস ঢেলে দিন এবং সঙ্গে বাকি আনারসের টুকরোগুলো যোগ করুন। ৩–৪ মিনিট রান্না করুন।
  8. এবার ১/২ কাপ কুসুম গরম জল দিন এবং সাবধানে মাছের টুকরোগুলো ঝোলে বসিয়ে দিন।
  9. প্রয়োজনে সামান্য অতিরিক্ত আদা বাটা বা মৌরি গুঁড়ো দিয়ে আরও ৩–৪ মিনিট রান্না করুন।
  10. লবণ ও স্বাদ ঠিক করে চুলা বন্ধ করুন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন টক-মিষ্টি স্বাদের আনারস দিয়ে ইলিশ মাছের টক।